যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি সরকারি সংস্থা চীনা হ্যাকারদের মাধ্যমে হ্যাক হয়েছিল—পূর্বের এমন বক্তব্য সংশোধন করেছে মার্কিন বিচার বিভাগ। নতুন বিবৃতিতে তারা জানিয়েছে, সরকারি সংস্থাগুলো প্রকৃতপক্ষে হ্যাকারদের হ্যাকিংয়ের শিকার বা ক্ষতিগ্রস্ত হয়নি, বরং তারা হ্যাকারদের ‘লক্ষ্যবস্তু’ (টার্গেট) ছিল।
শুক্রবার (২৮ আগস্ট) মার্কিন বিচার বিভাগ এক নতুন সংশোধনী বিজ্ঞপ্তিতে জানায়, তাদের আগের প্রেস বিজ্ঞপ্তিতে তথ্যের ভুল উপস্থাপন ছিল। প্রকৃতপক্ষে চীনা রাষ্ট্র-পৃষ্ঠপোষক হ্যাকিং গোষ্ঠী ‘কিউটিএফওয়াই’-এর লক্ষ্যবস্তুর তালিকায় ছিল মার্কিন সিনেট, ফেডারেল রিজার্ভ, নাসা ও জ্বালানি বিভাগসহ বেশ কিছু স্পর্শকাতর প্রতিষ্ঠান। তবে সব সংস্থা হ্যাক হতে পারেনি; শুধু হাতে গোনা কয়েকটি সংস্থায় তারা অনুপ্রবেশ করতে পেরেছিল। যেমন—প্যাচ আপডেট থাকায় নাসার সিস্টেমে প্রবেশের চেষ্টা ব্যর্থ হয়।
এই সংশোধনের ফলে মার্কিন প্রতিষ্ঠানে চীনা সাইবার-গুপ্তচরবৃত্তির মাধ্যমে ক্ষতির যে বিশাল পরিধি আগে ধারণা করা হচ্ছিল, তা অনেকটাই কমে এসেছে।
জিবি নিউজ24ডেস্ক//
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন