প্রধানমন্ত্রীর কাছে শাহজালাল ভক্তদের ৪ চিঠি, লেখা আছে যা...

জিবি নিউজ প্রতিনিধি//

সিলেটের ঐতিহ্যবাহী হজরত শাহজালাল (রহ.) মাজারের ডেগ ও দানবাক্সে টাকা গণনার সময় বাংলাদেশ সরকারের কাছে লেখা বেশ কয়েকটি খোলা চিঠি পাওয়া যায়।  ওই চিঠিগুলোতে কেউবা নিজেকে ‘শুভাকাঙ্ক্ষী’ পরিচয় দিয়ে, আবার কেউ নিজের নাম লিখে আবার কেউ কেউ নামহীন ভাবে এই চিঠিগুলো রেখে গেছেন। মাজারের দানবাক্সে ও ডেগে পাওয়া চিঠিগুলোতে বিভিন্ন দাবির কথা জানানো হয়।

 

 

 

শনিবার (১১ জুলাই) বেলা ১২টার দিকে শাহজালাল (রহ.) মাজার প্রাঙ্গণে মসজিদের বারান্দায় মাজারের ডেগ ও দানবাক্সের টাকা বের করা হলে এই চিঠিগুলো পাওয়া যায়। এসময় সিলেট মাজারের স্বচ্ছতা ও নিরপেক্ষতার জন্য গঠিত উচ্চ পর্যায়ের কমিটির নেতৃবৃন্দের পাশাপাশি, জেলা প্রশাসনের তত্ত্বাবধানে এবং আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিত ছিলেন।

 

সিলেটের দরগা মহল্লার এক বাসিন্দা নিজেকে ‘শুভাকাঙ্ক্ষী’ পরিচয় দিয়ে সরকারের কাছে কয়েকটি অনুরোধ জানান। চিঠিতে তিনি লিখেন, সিলেটের সাবেক জেলা প্রশাসক (ডিসি) সারওয়ার সাহেবকে যেকোনো উপায়ে পুনরায় সিলেটে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হোক। একই সাথে তিনি হাদী হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার নিশ্চিত করার দাবি জানান। এছাড়া, আল্লামা মামুনুল হককে জাতীয় সংসদে প্রতিনিধিত্বের সুযোগ দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, যদি কোনো সংসদীয় আসন শূন্য থাকে, তবে সেখানে তাঁকে মনোনয়ন দেওয়া যেতে পারে। প্রয়োজনে মির্জা আব্বাসের আসনেও তাঁকে বিবেচনা করার প্রস্তাব দেন তিনি।

 

 

তিনি আরও লিখেন, আল্লামা মামুনুল হক বেগম খালেদা জিয়ার প্রতি আন্তরিকতা ও শ্রদ্ধার পরিচয় দিয়েছেন। বেগম খালেদা জিয়ার মাতার জানাজা ও দাফনের সময় তাঁর খাটিয়া বহনে অংশ নেওয়ার দৃশ্য গণমাধ্যমে প্রচারিত হয়েছিল। এ বিষয়টি উল্লেখ করে তিনি মনে করেন, তাঁর এই অবদানের যথাযথ মূল্যায়ন করা উচিত।

 

 

সুমন আহমেদ নামের একটি চিঠিতে দেখা যায় বর্তমান সরকারের কাছি বিভিন্ন দাবি উল্লেখ করেন। তিনি লিখেন, সরকারের কাছে কিছু দাবি!! * শহীদ শরীফ ওসমান হাদী হত্যার বিচার করতে হবে। *জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। * আইনশৃঙ্খলা বাহিনীকে বাহিনীর নিরপেক্ষী করতে হবে। যারা শুধু দেশের স্বার্থে ও দেশের সাধারণ জনগনের স্বার্থে কাজ করবে, কোনো সরকার বা রাজনৈতিক দলের স্বার্থে নয়। * টেলিভিশন ও মিডিয়াকে নিরপেক্ষভাবে কাজ করার সুযোগ তৈরি করে দিতে হবে। * আদালতে ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হবে। * বিচার বিভাগ স্বাধীন করতে হবে। *শক্তিশালী দুর্নীতি-বিরোধী কমিশন গঠন করতে হবে। * দেশে আইন-শৃঙ্খলা পরিণতি উন্নতির জন্য আইন-শৃঙ্খলা বাহিনীকে বিশেষ প্রশিক্ষণ ও জনবল নিয়োগ দিতে হবে। এবং আইন-শৃঙ্খলা বাহিনীর বেতন বৃদ্ধি করতে হবে। * সমাজে নিম্ন-আয়ের সুবিধা বঞ্চিত ও পথ শিশুদের পাশে সরকারকে কার্যকরী ভূমিকা গ্রহণ করতে হবে। * শিক্ষাকে বাস্তবমূখী ও গবেষণা-আবিষ্কার এবং বিজ্ঞানসম্মত করে তৈরি করতে হবে। এসময় তিনি আরও কিছু গুরুত্বপূর্ণ লেখা অন্য সময় লিখবেন বলে চিঠিটি শেষ করেন।

 

মোহাম্মাদ জুবায়ের আহমদের লেখা একটি চিঠিতে দেখা যায়, * প্রিয়, মাননীয় প্রধানমন্ত্রী- জানি না আমার এই চির কোটি আপনার কাছে পৌঁছাবে কি? আমরা সবাই চাই আমাদের বাংলাদেশ সুন্দর ভাবে এগিয়ে যাক। কিন্তু আপনার প্রতি বিনীত অনুরোধ আমাদের দেশে যত গুলো দর্শন ও খুন হয়েছে তার কোনো হিসাব নাই বিশেষ করে দর্শন। আমাদের স্বাধীনতার প্রায় ৫৪ বছর এখন পর্যন্ত আমরা কোনো দৃশ্যমান বিচার দেখতে পারছি, আমার মনে হয় না। আমার মনে হয়, সাধারণ জনগন বিচারের প্রতি কোনো আস্থা নাই। আমাদের ছোট শিশু রামিসার বিচার কবে কার্যকর হবে ৩ মাস, ১ বছর, ৫ বছর না ১০ বছর বলা খুব কঠিন। বিশেষ করে- মাদকের সাথে জড়িত যারা! আমার মনে হয় মাদক-ব্যবস্থা যারা করে তাদের হাত অনেক বড় না হয় থানা ম্যানেজ করে গ্রামের প্রায় ৯০% মানুষ মাদক আসক্ত শিশু তরুণ কিশোর।

 

 

এলএক্সএনএন স্বাক্ষরিত একটি চিঠিতে লেখা হয়, বিসমিল্লাহীর রাহমানির রাহিম। মাননীয় প্রধান মন্ত্রী তারেক রহমান আসসালা মুয়াআলাইকুম, আপনে বলেছেন বিশ নবীর আদর্শে দেশ চালাবেন তাই আমি আপনার সরকারকে ভোট দিয়েছি। শাহজালাল (রহঃ) শাহফরান (রহঃ) বোরান উদ্দীন (রহঃ) মাজারের স্বচ্ছ হিসাব আমরা চাই। 'মাজাবে যারা খাদিম আছে ওরা বাটফার, চুর ওরা সিলেটের দূরবর্ধনাম করেছে। এদের বিচার হতে হবে এবং দানকীর্ত গরু ছাগলের জন্য আলাদা ঘর তৈরি করতে হবে। জনাব মেয়র আরিফ সাহেবকে মরাজার কমিটির সদস্য করলে ভালো হয়।

 

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন