হঠাৎ অ্যাকশনে জকিগঞ্জ পুলিশ, একদিনে গ্রেফতার ১৫

জিবি নিউজ প্রতিনিধি//

সিলেটের জকিগঞ্জে মাদক ও চোরাচালান এবং বিভিন্ন অপরাধে জড়িতদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে পুলিশ। এই ধারাবাহিকতায় থানা পুলিশের অভিযানে এক মাদক ব্যবসায়ী, বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত আসামি, চুরির মামলার আসামিসহ মোট ১৫ জনকে গ্রেফতার করে জকিগঞ্জ থানা পুলিশ।

 
 

বৃহস্পতিবার (১৮ জুন) দিনব্যাপী পৃথক অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

 

পুলিশ জানায়, বৃহস্পতিবার (১৮ জুন) দিনব্যাপী সিলেটের জকিগঞ্জ উপজেলার বিভিন্নস্থানে পৃথক অভিযান চালায় পুলিশ। অভিযানের সময় জকিগঞ্জ-শেওলা সড়কের পাশে আব্দুল কাদিরের বাড়ির সামনে থেকে ৬০০ পিস ইয়াবা বড়িসহ আব্দুল কাইয়ুম (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তিনি উপজেলার খলাছড়া ইউনিয়নের কাপনা গ্রামের মৃত আব্দুল জব্বার ছেলে। এছাড়াও এ ঘটনায় গ্রেফতারকৃত আসামি এবং পলাতক আরও এক আসামির বিরুদ্ধে জকিগঞ্জ থানায় মামলা নং-০৭, তারিখ ১৮ জুন ২০২৬ মূলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় মামলা দায়ের করা হয়েছে।

 

অন্যদিকে একই দিনে জকিগঞ্জ থানার কয়েকটি পৃথক আভিযানিক দল উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চুরির মামলার এক আসামি, বিভিন্ন মামলার ৫ জন পরোয়ানাভুক্ত পলাতক আসামি এবং পুলিশ আইনের ৩৪ ধারায় ৮ জনকে গ্রেফতার করে।

 

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, ‘গ্রেফতারকৃত সকল আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মাদক, চোরাচালান ও অন্যান্য অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।’

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন