গত সোমবার ১লা জুন মৌলভীবাজার জেলা সাংবাদিক ফোরামের উদ্যোগে মৌলভীবাজার শহরে দৈনিক বাংলার দিন পত্রিকার কার্যালয়ে দ্বিতীয় বারের মত টাওয়ার হ্যামলেটসের কাউন্সিলার হিসাবে নির্বাচিত ও গুরুত্বপূর্ণ কেবিনেট লাভ করায় কাউন্সিলার আবু তালহা চৌধুরীকে অভিনন্দন জানিয়ে এক শুভ কামনা অনুষ্ঠান ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে বক্তারা বলেন, আবু তালহা চৌধুরীর পুনরায় নির্বাচিত হওয়া প্রবাসী বাংলাদেশিদের জন্য গর্বের বিষয়। তারা তাঁর সফলতা ও দীর্ঘায়ু কামনা করেন এবং ভবিষ্যতে এলাকার উন্নয়নে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয় ।যেখানে তাঁর সুস্বাস্থ্য, সাফল্য এবং জনগণের কল্যাণে কাজ করার তৌফিক কামনা করা হয়।
এ ধরনের আয়োজন প্রবাসে বাংলাদেশিদের সাফল্যকে সম্মান জানাতে এবং তাদের সঙ্গে দেশের মানুষের সম্পর্ক আরও সুদৃঢ় করতে সহায়ক ভূমিকা রাখবে।সভায়
সভাপতিত্ব করেন বকসি ইকবাল আহমদ ,সম্পাদক দৈনিক বাংলার দিন ,সাংবাদিক খালেদ চৌধুরী
নাট্য ব্যক্তিত্ব ও হেড অফ নিউজ চ্যানেল এস ,নজরুল ইসলাম মুহিব
মৌলভীবাজার জেলা প্রতিনিধি, দৈনিক ইত্তেফাক ,বকসি মিসবাউর রহমান ,সম্পাদক দৈনিক স্বাধীনতার চেতনা ,এডভোকেট ইসতিয়াক আহমেদ মছু চৌধুরী
সিনিয়র সাংবাদিক ,এম এ রহিম কমিউনিটি ব্যক্তিত্ব ,
ময়নুল ইসলাম চৌধুরী
দৈনিক এশিয়া বাণী,
বকসি আক্তার উজ্জামান
দৈনিক বাংলার দিন ,
জাকির আহমেদ
সাংবাদিক,এডভোকেট সৈয়দ ইশতিয়াক জাকেরীন ,
মোঃ আব্দুস সালাম
সভাপতি ,কমলগঞ্জ থানা শাখা সাংবাদিক ফোরাম ।
দোয়া পরিচালনা করেন মাওলানা আইয়ুব আলী ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিনিয়র সাংবাদিক দুরুদ আহমেদ।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন