প্রসেনজিতের হাতে পদ্মশ্রী, ধর্মেন্দ্রর হয়ে মরণোত্তর সম্মান গ্রহণ হেমার

বাংলা চলচ্চিত্রে দীর্ঘ অবদানের স্বীকৃতি হিসেবে পদ্মশ্রী সম্মান গ্রহণ করলেন টালিউড অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। অন্যদিকে ধর্মেন্দ্রর হয়ে মরণোত্তর পদ্মবিভূষণ গ্রহণ করেন তাঁর স্ত্রী বলিউড অভিনেত্রী হেমা মালিনী।

 

সোমবার (২৫ মে) ভারতের রাষ্ট্রপতি ভবনে আয়োজিত প্রথম ‘সিভিল ইনভেস্টিচার সেরিমনি’তে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মনোনীত ব্যক্তিত্বদের হাতে পদ্ম সম্মান তুলে দেন।

এ বছর ভারত সরকার মোট ১৩১টি পদ্ম সম্মাননার ঘোষণা দিয়েছে। এর মধ্যে রয়েছে ৫টি পদ্মবিভূষণ, ১৩টি পদ্মভূষণ এবং ১১৩টি পদ্মশ্রী। তালিকায় প্রসেনজিৎ ও ধর্মেন্দ্র ছাড়াও রয়েছেন মামুত্তি এবং অলকা ইয়াগনিক।

 

জানুয়ারি মাসে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে প্রকাশিত তালিকাতেই জানা যায়, বাংলা চলচ্চিত্রে বিশেষ অবদানের জন্য পদ্মশ্রী পাচ্ছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। 

প্রায় চার দশকের অভিনয়জীবনে টালিউডে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি। বাংলা চলচ্চিত্রের দুঃসময়ে বাণিজ্যিক সিনেমাকে জনপ্রিয় করে তুলতে বড় অবদান ছিল তাঁর।

প্রসেনজিতের অভিনয়জীবনের শুরু ১৯৬৮ সালে, বাবা বিশ্বজিৎ চট্টোপাধ্যায় পরিচালিত ‘ছোট্ট জিজ্ঞাসা’ সিনেমায় শিশুশিল্পী হিসেবে।

পরে ‘অমরসঙ্গী’ সিনেমার মাধ্যমে নায়ক হিসেবে জনপ্রিয়তা পান। দীর্ঘ ক্যারিয়ারে তিনি অভিনয় করেছেন সাড়ে তিনশোর বেশি চলচ্চিত্রে।

 

অন্যদিকে ধর্মেন্দ্রর হয়ে সম্মান গ্রহণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন হেমা মালিনী। অনুষ্ঠানস্থলে প্রবেশের আগে তিনি বলেন, “এটি আমাদের পরিবারের জন্য অত্যন্ত আবেগঘন এক মুহূর্ত। আমাদের মেয়ে অহনা আমার সঙ্গেই দিল্লিতে এসেছে।

ইশা আসতে চেয়েছিল, কিন্তু শেষমেশ আসতে পারেনি। পুরো পরিবারই আজ আনন্দিত। সানি, ববি- সবাই এই খবর জানে এবং আমাদের সবার জন্যই এটা অত্যন্ত গর্বের মুহূর্ত।”

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন