​ঈদুল আজহা উপলক্ষে শ্রীমঙ্গলে বাজার মনিটরিং ও যানজট নিরসনে মাঠে প্রশাসন

রোমানা আক্তার শ্রীমঙ্গল স্টাফ রিপোর্টার ||

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারমূল্য স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে শ্রীমঙ্গলে ব্যাপক তৎপরতা শুরু করেছে স্থানীয় প্রশাসন। বাজার দর নিয়ন্ত্রণে রাখতে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন ও শ্রীমঙ্গল পৌরসভার পক্ষ থেকে যৌথভাবে নিয়মিত বাজার মনিটরিং কার্যক্রম চালানো হচ্ছে।
​সরেজমিনে দেখা গেছে, প্রশাসনের একটি বিশেষ টিম উপজেলার বিভিন্ন কাঁচাবাজার ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকানগুলো পরিদর্শন করছেন। এ সময় পণ্যের মূল্য তালিকা ঝুলিয়ে রাখা, অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি না করা এবং মজুদদারী রোধে ব্যবসায়ীদের কঠোর নির্দেশনা দেওয়া হয়।
​উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে কোনো অসাধু ব্যবসায়ী যেন কৃত্রিম সংকট তৈরি করে বা অতিরিক্ত মুনাফা লোটে ক্রেতাদের হয়রানি করতে না পারে, সে লক্ষ্যে এই নিয়মিত বাজার মনিটরিং অব্যাহত থাকবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়।
​পাশাপাশি, ঈদের কেনাকাটাকে কেন্দ্র করে বাজার এলাকায় যাতে কোনো প্রকার যানজট সৃষ্টি না হয়, সেদিকেও বিশেষ নজর দেওয়া হচ্ছে। ক্রেতারা যেন নির্বিঘ্নে এবং স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করতে পারেন, সেজন্য বাজার এলাকায় দীর্ঘ সময় গাড়ি পার্কিং না করার জন্য সর্বসাধারণের প্রতি অনুরোধ জানানো হয়েছে। একই সাথে যানজট মুক্ত পরিবেশ বজায় রাখতে স্থানীয় ব্যবসায়ী ও পরিবহন চালকদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেছে প্রশাসন।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন