মৌলভীবাজারের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক জুড়ীর অনিক

জুড়ী প্রতিনিধি //

প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ প্রতিযোগিতায় মৌলভীবাজার জেলায় শ্রেষ্ঠ সহকারি শিক্ষক নির্বাচিত হয়েছেন জুড়ীর আতিকুর রহমান অনিক। তিনি উপজেলার সাগরনাল ইউনিয়নের শহীদ মুক্তিযোদ্ধা আব্দুর রহিম সরকারি প্রাথমিক বিদ্যালয় এর সহকারী শিক্ষক। 

 
 

রবিবার (২৪ মে) মৌলভীবাজার জেলা প্রশাসক তৌহিদুল ইসলাম পাভেল ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সফিউল আলম স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে বিভিন্ন ক্যাটাগরিতে জেলা পর্যায়ে শ্রেষ্ঠদের তালিকা প্রকাশ করা হয়।

 

গত বুধবার (২০ মে) জেলা প্রশাসকের কার্যালয়, মৌলভীবাজার এ সাক্ষাৎকার অনুষ্টান অনুষ্টিত হয়। এতে জেলার বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিযোগিরা অংশ নেন।

 

উল্লেখ্য- প্রতি বছর প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে ভূমিকা রেখে বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের প্রাথমিক শিক্ষা পদক প্রদান করা হয়। উপজেলা পর্যায়ে বিজয়ীরা জেলায়, জেলা থেকে বিজয়ীরা বিভাগে এবং বিভাগীয় পর্যায়ে বিজয়ীরা জাতীয় পর্যায়ে প্রতিযোগীতায় অংশ নেয়।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন