পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি।।
পাইকগাছায় প্রধানমন্ত্রী "র ত্রাণ ও কল্যাণ তহবিলের অর্থ পেল ২৫০ ব্যক্তি। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ২৪ মে রোববার বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলার ১০ টি ইউনিয়ন এবং ১ টি পৌরসভার ২৫০ জনের মাঝে ঈদ উপহার হিসেবে নগদ অর্থ প্রদান করেন খুলনা -৬ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মাওলানা আবুল কালাম আজাদ। ২৫০ জনের প্রত্যেক কে দুই হাজার টাকা প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য আলহাজ্ব মাওলানা এস এম আমিনুল ইসলাম,উপজেলা আমির মাওলানা সাইদুর রহমান, উপজেলা নায়েবে আমির মাওলানা জিএম বুলবুল আহমেদ, উপজেলা সেক্রেটারি আলতাফ হোসেন, সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল খালেক, পৌর আমির ডাঃ আছাদুল হক, জামায়াত নেতা অ্যাডভোকেট মোর্তজা জামান আলমগীর রুলু, এস এম আব্দুল্লাহ্ আল মামুন, পৌর সহকারী সেক্রেটারি মুহাম্মদ শফিয়ার রহমান, জেলা ছাত্রশিবির সাবেক সভাপতি অ্যাডভোকেট রুহুল আমিন, মাওলানা খয়বার হোসেন ও মাওলানা মোজাফফর হোসেন, মুজাহিদুল ইসলাম ও আল মামুন।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন