আসুন শ্রীমঙ্গলকে সুন্দর রাখি”: আইনশৃঙ্খলা ও যানজটমুক্ত শহর গঠনে মতবিনিময়

রোমানা আক্তার শ্রীমঙ্গল স্টাফ রিপোর্টার ||
পর্যটননগরী শ্রীমঙ্গলকে যানজট, মাদক, চুরি-ছিনতাই ও অপরিচ্ছন্নতামুক্ত রাখার লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে “আসুন শ্রীমঙ্গলকে সুন্দর রাখি” শীর্ষক এই সভার আয়োজন করা হয়।
​শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের কার্যকরী সভাপতি শামীম আক্তার হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তীর সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য দেন যুগ্ম সাধারণ সম্পাদক সঞ্জয় কুমার দে।


​সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম মুন্না। এছাড়া বিশেষ অতিথি হিসেবে ট্রাফিক ইন্সপেক্টর নিহার রঞ্জন সিংহ, পৌর বিএনপির আহ্বায়ক শামীম আহমদ, উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন ঝারু, প্রবীণ সাংবাদিক মুজিবুর রহমান রঞ্জু, বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা আমির মাওলানা ইসলাম উদ্দিন, টুরিস্ট ও হাইওয়ে পুলিশের প্রতিনিধিসহ স্থানীয় রাজনৈতিক নেতা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
​সভায় বক্তারা শ্রীমঙ্গলের তীব্র যানজট, ঘনঘন লোডশেডিং, চুরি-ছিনতাই এবং মাদক ও বর্জ্য ব্যবস্থাপনাসহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। তারা বলেন, শহরে এতগুলো আইনশৃঙ্খলা বাহিনী থাকার পরও অপরাধের বিস্তার উদ্বেগজনক। যুবসমাজকে রক্ষা করতে মাদক ও অপরাধ দমনে প্রশাসনের তৎপরতা আরও বাড়ানোর জোর দাবি জানান তারা।
​প্রধান অতিথির বক্তব্যে শ্রীমঙ্গল থানার ওসি জহিরুল ইসলাম মুন্না বলেন, “অপরাধীদের আইনের আওতায় আনতে পুলিশ সর্বদা তৎপর রয়েছে। মাদক ও সন্ত্রাস দমনে আমাদের অভিযান অব্যাহত থাকবে। তবে শ্রীমঙ্গলকে পুরোপুরি নিরাপদ ও সুন্দর শহর হিসেবে গড়ে তুলতে জনগণের সহযোগিতা প্রয়োজন।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন