মৌলভীবাজারে সচেতন নাগরিক সমাজের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

সালেহ আহমদ (স'লিপক):

 

ভারতের বিভিন্ন অঞ্চলে সংখ্যালঘু মুসলিমদের ওপর পরিকল্পিতভাবে হামলা, হত্যা ও ধর্মীয় নিপীড়ন অভিযোগ তুলে মৌলভীবাজারে তীব্র বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার (২২ মে) বাদ জুমা সচেতন নাগরিক সমাজ, মৌলভীবাজারের উদ্যোগে শহরের চৌমোহনা এলাকা দেওয়ানী জামে মসজিদের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে চৌমোহনা চত্বরে গিয়ে প্রতিবাদ সভায় মিলিত হয়।

 

সচেতন নাগরিক সমাজ, মৌলভীবাজারের সভাপতি অ্যাডভোকেট মোস্তাক আহমদ মম এর সভাপতিত্বে ও মামুনুর রশীদ মশুর পরিচালনায় প্রতিবাদ সভায় জালালাবাদ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আনহার আহমদ সামশাদ, বাংলাদেশ রিপোর্টার কাউন্সিলের (বিআরসি) কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য এস এম মেহেদী হাসান, দেওয়ানী জামে মসজিদের খতিব সৈয়দ মাওলানা আব্দুল মুহিত, কবি সুফি চৌধুরী,  জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্সের কেন্দ্রীয় সদস্য আব্দুস সালামসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

 

বক্তারা অভিযোগ করেন, ভারতের বিভিন্ন অঞ্চলে সংখ্যালঘু মুসলিমদের ওপর পরিকল্পিতভাবে হামলা, হত্যা ও ধর্মীয় নিপীড়ন চালানো হচ্ছে। তারা দাবি করেন, মুসলিম নারীদের ধরে নিয়ে গিয়ে সংঘবদ্ধভাবে ধর্ষণ এবং পরে হত্যা করার মতো নৃশংস ঘটনাও ঘটছে। এছাড়া মসজিদ-মাদ্রাসায় হামলা, ধর্মীয় স্বাধীনতায় বাধা ও সীমান্তে হত্যাকাণ্ডের অভিযোগও তোলে ধরেন তারা।

 

বক্তারা বলেন, মুসলিমদের ধর্মীয় আচার-অনুষ্ঠান পালনে নানা ধরনের বাধা সৃষ্টি করা হচ্ছে এবং ভয়ভীতি দেখিয়ে দমন-পীড়নের চেষ্টা চলছে। এসব কর্মকাণ্ডকে তারা মানবাধিকারের চরম লঙ্ঘন বলে উল্লেখ করে ভারতের মুসলিম নির্যাতনের ঘটনাগুলো আন্তর্জাতিকভাবে তদন্তের দাবি জানানো হয়। পাশাপাশি বিশ্ব মুসলিম সম্প্রদায়কে ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ গড়ে তোলার আহ্বান জানানো হয়।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন