মৌলভীবাজারে ভূমি মেলা ও সেবা সপ্তাহের উদ্বোধন

মৌলভীবাজার প্রতিনিধি//

জনগণের দোরগোড়ায় সহজ, স্বচ্ছ ও ডিজিটালাইজড ভূমিসেবা পৌঁছে দেয়া এবং নাগরিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে তিন দিনব্যাপী মৌলভীবাজারে মেলা ও ভূমিসেবা সপ্তাহে উদ্বোধন করা হয়েছে। গতকাল (মঙ্গলবার) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয় মেলার উদ্বোধন করেন, জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল। এসময় এক বর্ণাঢ্য র‌্যালী বের হয়। একই সাথে জেলার প্রতিটি উপজেলায় তিনদিন ব্যাপী এ ভূমিসেবা মেলা চলবে। জেলা প্রশাসক জানিয়েছেন তিন দিনব্যাপী এ ভূমিসেবা মেলায় সেবা বুথ স্থাপনের মাধ্যমে সেবা গ্রহীতাদের অন্যান্য সেবার পাশাপাশি অন্যান্য সেবাও প্রদান করা হবে। পরে জেলা প্রশাসক কার্যালয়ে জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল এর সভাপতিত্বে জেলা পপপ্রশাসকের কনফারেন্স হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোছা: শাহিনা আক্তার , অতিরিক্ত পুলিশ সুপার আবুল খয়ের,সদর উপজেরা নির্বাহী কর্মকর্তা মো: রাজিব হোসেন,মৌলভীবাজার সদরের সহকারী কমিশনার (ভ‚মি) লুৎফুন নাহার শারমীনসহ বিভিন্ন অফিসের কর্মকর্তা ও সাংবাদিকরা। অন্যান্য সেবাগুলোর মধ্যে রয়েছে,অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদানের জন্য সার্ভিস পোর্টালে রেজিস্ট্রেশন সংক্রান্ত কার্যক্রম, হোল্ডিং এন্ট্রি ও অনুমোদন এবং অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদানে সহযোগিতা প্রদান, ই-নামজারির আবেদন গ্রহণ, ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণের চেক প্রদান,অনলাইনে খতিয়ানের সার্টিফাইড কপি প্রাপ্তির আবেদন গ্রহণ।এছাড়াও তাৎক্ষণিকভাবে সরবরাহ, অনলাইনে মৌজা ম্যাপ ডাক বিভাগের মাধ্যমে সরবরাহ করা ও ভূমিসেবা সম্পর্কিত বিভিন্ন জিজ্ঞাসার সরাসরি উত্তর প্রদান করা হবে।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন