টাওয়ার হ্যামলেটস কাউন্সিল এবং এক্সিকিউটিভ মেয়র নির্বাচন ৭ মে


আগামী সপ্তাহে অনুষ্ঠিত হতে যাচ্ছে টাওয়ার হ্যামলেটস বারার গুরুত্বপূর্ণ স্থানীয় নির্বাচন। আগামী ৭ মে বৃহস্পতিবার টাওয়ার হ্যামলেটস কাউন্সিল এবং এক্সিকিউটিভ মেয়র নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে সামনে রেখে বর্তমানে আনুষ্ঠানিক কার্যক্রম চলমান রয়েছে।
ভোটারদের অবশ্যই ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার জন্য বৈধ ফটো আইডি প্রদর্শন করতে হবে। ফটো আইডি ছাড়া কোনো ভোটারকে ব্যালট পেপার দেওয়া হবে না। তাই ভোটারদের আগে থেকেই তাদের গ্রহণযোগ্য পরিচয়পত্র প্রস্তুত রাখার জন্য অনুরোধ করা হয়েছে।
গ্রহণযোগ্য ফটো আইডির মধ্যে রয়েছে পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স সহ সরকার নির্ধারিত অন্যান্য পরিচয়পত্র। এ বিষয়ে বিস্তারিত জানতে ভোটাররা সরকারি ওয়েবসাইট (www.gov.uk/how-to-vote/photo-id-youll-need) ভিজিট করতে পারেন।
এছাড়াও, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নির্দিষ্ট ওয়েবপেজে নির্বাচন সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাচ্ছে। এর মধ্যে রয়েছে নিশ্চিত ভোটকেন্দ্রের তালিকা, নির্বাচনী অনিয়ম বা অভিযোগ জানানোর পদ্ধতি এবং বৈধ মনোনীত প্রার্থীদের তালিকা।
নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সকল ভোটারকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। বিশেষ করে নতুন ভোটারদের সময়মতো ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগের জন্য উৎসাহিত করা হয়েছে।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন