পাইকগাছায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে পৌরসভা পর্যায়ে মডেল ও শিববাটী চ্যাম্পিয়ন

পাইকগাছা ( খুলনা)  প্রতিনিধি।। 

পাইকগাছায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে ফাইনালে ছেলেদের খেলায় মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল একাদশ এবং মেয়েদের খেলায় শিববাটী সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। ৮ এপ্রিল বুধবার সকালে সরকারি উচ্চ বিদ্যালয় ফুটবল মাঠে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের পৌরসভা পর্যায়ের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত ছেলেদের খেলায় শিববাটী সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল একাদশ কে ২-০ ব্যবধানে পরাজিত করে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল একাদশ এবং মেয়েদের খেলায় মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল একাদশ কে ১-০ ব্যবধানে পরাজিত করে শিববাটী সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে উপজেলা শিক্ষা অফিসার সঞ্জয় দেবনাথ এর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন প্রধান শিক্ষক সেলিনা পারভীন, বিজন কুমার, খলিলুর রহমান ও এসএম আমিনুর রহমান লিটু। অনুষ্ঠানে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য টুর্নামেন্টের পৌরসভা পর্যায়ের খেলায় ৪ টি প্রাথমিক বিদ্যালয় অংশ গ্রহণ করে। 

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন