ইরান যুদ্ধে পাশে না পাওয়ায় ন্যাটো ছাড়তে চান ট্রাম্প

ইরান যুদ্ধে পাশে না পাওয়ায় ন্যাটো থেকে যুক্তরাষ্ট্রের বেরিয়ে যাওয়ার বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ বুধবার (৮ এপ্রিল) ন্যাটোর মহাসচিব মার্ক রুটের সঙ্গে বৈঠকে এ বিষয়ে কথা বলতে পারেন তিনি।

হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলাইন লেভিট জানিয়েছেন, ইরান যুদ্ধে পাশে না পাওয়ায় ন্যাটোর প্রতি অসন্তোষ প্রকাশ করেছেন ট্রাম্প।

সাংবাদিকদের তিনি বলেন, প্রেসিডেন্ট ন্যাটো সম্পর্কে মন্তব্য করেছেন, তাদের (ন্যাটো) পরীক্ষা নেওয়া হয়েছিল এবং তারা ব্যর্থ হয়েছে।

 

তিনি আরো বলেন, গত ছয় সপ্তাহে ন্যাটো আমেরিকান জনগণের প্রতি পিঠ ফিরিয়ে নিয়েছে, যদিও তাদের প্রতিরক্ষা ব্যয়ের বড় অংশই বহন করে যুক্তরাষ্ট্র।

খবরে বলা হয়, ট্রাম্প এর আগে মিত্র দেশগুলোর কাছে যুদ্ধজাহাজ পাঠানোর আহ্বান জানিয়েছেন, যাতে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় চালু করা যায়।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন