মৌলভীবাজারে মাসবাপী ফুটবল প্রশিক্ষন শুরু

gbn

মৌলভীবাজার প্রতিনিধি \ মৌলভীবাজার জেলা ক্রীড়া অফিসের আয়োজনে অনূর্ধ্ব-১৫ বছরের বালকদের নিয়ে মাসবাপী ফুটবল প্রশিক্ষণ শুরু হয়েছে। গতকাল (০২এপ্রিল) মৌলভীবাজার জেলা ক্রীড়া অফিসের আয়োজনে এম,সাইফুর রহমান স্টেডিয়ামে মাসবাপী প্রশিক্ষন শুরু হয়। ফুটবল প্রশিক্ষনে মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ক্রীড়া ক্লাব ও মৌলভীবাজার ফুটবল একাডেমীর ৪০ জন বালক অংশ গ্রহণ করছে। ফুটবল প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ প্রদান করছে মৌলভীবাজার জেলা ফুটবল দলের কোচ ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) আঞ্চলিক ফুটবল কোচ মোঃ জামান আহমদ। ফুটবল প্রশিক্ষণের জন্য

 

প্রশিক্ষণার্থীদের মাঝে মৌলভীবাজার জেলা ক্রীড়া অফিস কর্তৃক ক্রীড়া সামগ্রী ও জার্সি বিতরণ করা হয়। জেলা ক্রীড়া অফিসার মোঃ মাজহারুল মজিদ এর সভাপতিত্বে মাসব্যাপি ফুটবল প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল। অন্যান্য অতিথি ছিলেন জেলা ফুটবল এসোসিয়েশনের সহ- সভাপতি রায়হান আহমেদ,

 

জেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ম- সাধারণ সম্পাদক মাহবুব ইজদানী ইমরান,দৈনিক ইত্তেফাক পত্রিকার জেলা প্রতিনিধি নজরুল ইসলাম মুহিব, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সদস্য ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর ইমামুল হক রিপন,জেলা রেফারিজ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাহমুদ রহমান, এশিয়ার বাণী পত্রিকার জেলা প্রতিনিধি মইনুল ইসলাম চৌধুরী, ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক গাজী আবেদ আহমেদ, ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির সহ-সভাপতি রুমান আহমেদ সহ জেলার বিশিষ্ট ক্রীড়ানুরাগী ব্যক্তিগন।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন