বিশিষ্ট ক্রীড়াবিদ,সমাজসেবী ও সুপরিচিত ব্যক্তিত্ব দৌলত খান বাবুল আর নেই ।আজ সকাল ৯টায় রয়েল লণ্ডন হাসপাতালে ইন্তেকাল করেছেন ।( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজেউন )।মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিল আনুমানিক ৬২ বছর ।
তিনি গ্রেটার সিলেট কাউন্সিল ইউকে ,সোনালী অতীত ,নিউওয়ারক ইয়ুথ লণ্ডন ও বিভিন্ন ক্রীড়া সংগঠণের সাথে জড়িত ছিলেন ।একজন ক্রীড়াবিদ ও খেলোয়াড় হিসাবে তিনি ছিলেন সুপরিচিত ।তিনি একবার গ্রেটার সিলেট কাউন্সিল ইউকের পক্ষ থেকে পূর্ব লণ্ডনে ‘ওসমানী মেমোরিয়াল গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ‘ আয়োজন করেছিলেন ।ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন অত্যন্ত অমায়িক ,বিনয়ী ও ভাল ব্যবহারের অধিকারী ।
আগামীকাল বুধবার ২৫ মার্চ বাদ জোহর দৌলত খান বাবুলের জানাযার নামাজ ইষ্ট লণ্ডন মসজিদে অনুষ্ঠিত হবে ।
তিনি টাওয়ার হ্যামলেটসের শেডওয়েল এলাকায় বসবাস করতেন ।তিনি স্ত্রী ,চার ছেলে ও এক কন্যা রেখে গেছেন ।তাঁর দেশের বাড়ি সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার খাজান্চি গ্রামে ।
মরহুম দৌলত খান বাবুলের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন গ্রেটার সিলেট কাউন্সিল ইউকের সাবেক কেন্দ্রীয় চেয়ারপারসন ডঃ হাসনাত এম হোসেন এমবিই ,সাবেক কেন্দ্রীয় চেয়ারপারসন কে এম আবু তাহের চৌধুরী ,সাবেক কেন্দ্রীয় সাধারন সম্পাদক সৈয়দ আব্দুল ক্বাইউম কয়সর ,গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের কেন্দ্রীয় কনভেনার মোহাম্মদ মকিস মনসুর ,টাওয়ার হ্যামলেটসের স্পীকার কাউন্সিলার সুলুক আহমদ ,কাউন্সিলার আবু তালহা চৌধুরী ,সোনালী অতীতের আরমান আলী সহ বিভিন্ন নেতৃবৃন্দ ।
তারা বিবৃতিতে রুহের মাগফিরাত কামনা করেন ।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন