মৌলভীবাজারে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র উদ্যোগে অনুষ্ঠিত হলো পথচারীদের মধ্যে ইফতার বিতরণ

gbn

পবিত্র মাহে রমজান উপলক্ষে মৌলভীবাজারে পথচারীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে  ‘গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’। 

 

ব্রিটেন প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের অর্থায়নে সিলেট বিভাগের ৪টি জেলার বিভিন্ন স্থানে এই কার্যক্রম পরিচালিত হয়েছে।

 

সিয়াম সাধনার মাস মাহে রমজানে আর্তমানবতার সেবায় বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে আবারও এগিয়ে এসেছে প্রবাসীদের সংগঠন ‘গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’। 

এই ধারাবাহিকতায় ১৯ মার্চ  বিকেল ৫ টায়  মৌলভীবাজার প্রেসক্লাব চত্বরে সংগঠনের জেলা শাখার আয়োজনে ৫' শতাধিক পথচারীদের হাতে তুলে দেওয়া হয় ইফতারের প্যাকেট।

 

ইফতার বিতরণকালে  ব্রিটেন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় কনভেনর ও কমিউনিটি লিডার মোহাম্মদ মকিস মনসুর। 

তিনি তাঁর বক্তব্যে সংগঠনের সাউথ ইস্ট রিজিওন এর কনভেনর হারুনুর রশিদ,সহ সকল দানশীল ব্যাক্তিত্বদের ও বাংলাদেশ টিমের সবাইকে এই আয়োজনের জন্য আন্তরিক ধন্যবাদ জানিয়ে সংগঠন এর আগামী দিনের পথচলায় সবার সহযোগিতা কামনা করেছেন। 

 

কচুয়া আল- মনসুর ওয়েলফেয়ার ট্রাষ্ট অব মৌলভীবাজার এর ট্রেজারার মোহাম্মদ 

মুজিব মনসুর এর  সভাপতিত্বে ও সাংবাদিক 

রুবেল আহমদের সমন্বয়ে আয়োজিত এই অনুষ্ঠানে অতিথি হিসেবে সামাজিক ব্যক্তিত্ব খালেদ চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী জয়নাল আবেদিন খান, বি আই এস অফ মৌলভীবাজার এর  প্রতিষ্ঠাতা সভাপতি মহিবুর রহমান মুহিব, এনটিভি ইউরোপ প্রতিনিধি শাহনেওয়াজ চৌধুরী সুমন, নিউপোট প্রবাসী শামীম তরফদার, ইউকে প্রবাসী মুকুল চৌধুরী, আব্দুর রহমান পারভেজ, লন্ডন প্রবাসী আহমদ আলী জুবু, সামাজিক সংগঠক শামীম আহমেদ, তাজুল ইসলাম রেজওয়ানুর রহমান সুমন,ও মোহাম্মদ আকিল মনসুর, সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

পরিশেষে, এই মহতি উদ্যোগে সহায়তাকারী সকল প্রবাসীদের সুস্থতা এবং বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি কামনায় মাওলানা ক্বারি ইকরামুজ্জামান সুমন

 বিশেষ দোয়া পরিচালনা করেছেন। 

 

উল্লেখ্য যে, ‘গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’প্রতিষ্ঠার পর থেকে আজবধি ঐক্যের বন্ধনে 

মানবতার কল্যাণে বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে নিষ্টা ও নিরলসভাবে কাজ করে চলছে। অতীতের ধারাবাহিকতায় বজায় রেখে  ২০২৬ সালের এই রমজানে ইফতার প্রজেক্টের আওতায় ইতিমধ্যে সিলেট বিভাগের চারটি জেলা এবং গাজীপুরের কাপাসিয়াসহ মোট ৩০টি মাদ্রাসাও এতিমখানায় ইফতার ও দোয়া মাহফিল সফলভাবে সম্পন্ন করেছে সংগঠনটি। এছাড়া অসহায় পরিবারগুলোর মাঝে খাদ্যসামগ্রীও বিতরণ করা হয়েছে।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন