শ্রীমঙ্গলে পুলিশের বিশেষ অভিযান: চোরাই রাবার ও পাম্পসহ গ্রেপ্তার ৬

gbn

রোমানা আক্তার ​শ্রীমঙ্গল স্টাফ রিপোর্টার :

মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা পুলিশের পৃথক অভিযানে চোরাই রাবার, সাবমারসিবল পাম্প ও বৈদ্যুতিক ক্যাবলসহ মোট ৬ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। ​পুলিশ সূত্রে জানা যায়, ৫ মার্চ ২০২৬ তারিখ বিকেলে শ্রীমঙ্গল থানার ৪নং সিন্দুরখান ইউনিয়নের কুঞ্জবন এলাকায় এসআই দেলোয়ার হোসেনের নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে চালানো এই অভিযানে কুঞ্জবন এলাকার ইউসুফ আলীর ছেলে রোয়েল মিয়া (৩২)-কে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ২১ হাজার টাকা মূল্যের ২ বস্তা (৭০ কেজি) চোরাই রাবার উদ্ধার করে পুলিশ। ​অন্যদিকে, ৬ মার্চ দিবাগত রাত আড়াইটার দিকে এসআই হারুন অর রশিদের নেতৃত্বে রাধানগর লেবু বাগান এলাকায় অপর একটি অভিযান চালানো হয়। সেখান থেকে হবিগঞ্জের বানিয়াচং উপজেলার সুজাতপুর গ্রামের মোহাম্মদ আলীর দুই ছেলে মোঃ সুমন মিয়া (২২) ও মোঃ রিপন মিয়া (১৯)-কে আটক করা হয়। তাদের কাছ থেকে আনুমানিক ২৫ হাজার টাকা মূল্যের একটি সাবমারসিবল পাম্প ও বৈদ্যুতিক ক্যাবল উদ্ধার করা হয়েছে। ​অন্যান্য গ্রেপ্তার: চোরাই মালামাল উদ্ধারের পাশাপাশি শ্রীমঙ্গল থানা পুলিশ জিআর ওয়ারেন্টে ২ জন এবং সিআর ওয়ারেন্টে ১ জনসহ আরও ৩ জন আসামিকে গ্রেপ্তার করেছে। ​শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, গ্রেপ্তারকৃত মোট ৬ জন আসামিকে যথাযথ প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। অপরাধ দমনে পুলিশের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন