তামান্নার সঙ্গে সিনেমায় জুটি বাঁধছেন আমিরপুত্র?

gbn

বলিউডে নতুন করে জোর গুঞ্জন,জনপ্রিয় হরর ফ্র্যাঞ্চাইজি ‘রাগিনী এমএমএস’-এর তৃতীয় কিস্তিতে নাকি জুটি বাঁধতে যাচ্ছেন তামান্না ভাটিয়া ও আমির খানের ছেলে জুনাঈদ খান।

আগে শোনা গিয়েছিল, সৃজনশীল মতভেদের কারণে এই কিস্তি থেকে সরে দাঁড়িয়েছেন পরিচালক সাহির রাজা। তবে নতুন খবর, ছবির কাজ আবার শুরু হয়েছে এবং এবার পরিচালনার দায়িত্বে রয়েছেন শশাঙ্ক ঘোষ।

সূত্রের দাবি, ছবির মুখ্য নারী চরিত্রে তামান্না ভাটিয়াকে নেওয়ার পরিকল্পনা প্রায় চূড়ান্ত।

পাশাপাশি পুরুষ প্রধান চরিত্রে ভাবা হচ্ছে জুনাঈদ খানকে। 

 

জানা গেছে, প্রযোজক একতা কাপুর-এর পক্ষ থেকে ইতিমধ্যেই দু’জনের সঙ্গেই প্রাথমিক আলোচনা চলছে।

তবে এখনো পর্যন্ত নির্মাতা বা সংশ্লিষ্ট অভিনেতাদের তরফে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।

উল্লেখ্য, ২০১১ সালে মুক্তিপ্রাপ্ত প্রথম ‘রাগিনী এমএমএস’-এ অভিনয় করেছিলেন রাজকুমার রাও ও কয়নাজ মোতিবালা।

ছবিটি বক্স অফিসে সফল হওয়ার পর ২০১৪ সালে আসে দ্বিতীয় কিস্তি, যেখানে দেখা যায় সানি লিওনি ও সাহিল প্রেম-কে। সেটিও দর্শকমহলে সাড়া ফেলে।

 

এদিকে আজ (১৩ ফেব্রুয়ারি) মুক্তি পাচ্ছে তামান্নার নতুন ছবি ‘ও রোমিও’। অন্যদিকে, নিজের আসন্ন প্রজেক্ট ‘এক দিন’ নিয়েও ব্যস্ত সময় পার করছেন জুনাঈদ।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন