অভিষেকের জন্মদিনে ঐশ্বরিয়ার উষ্ণ ভালোবাসা

gbn

দীর্ঘদিন ধরেই দাম্পত্যকলহ ও বিচ্ছেদের গুঞ্জনে আলোচনায় বলিউডের আলোচিত তারকা দম্পতি অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রায় বচ্চন। তবে সেই সব জল্পনাকে বারবারই ভুল প্রমাণ করছেন তাঁরা। এবার অভিষেক বচ্চনের জন্মদিনে ভালোবাসার প্রকাশ্যে বার্তায় আবারও আলোচনার কেন্দ্রে এলেন ঐশ্বরিয়া।

বুধবার ৪৯ বছরে পা রাখেন অভিষেক বচ্চন।

বিশেষ এই দিনে সোশ্যাল মিডিয়ায় স্বামীর শৈশবের একটি ছবি শেয়ার করেন ঐশ্বরিয়া। ছবিতে দেখা যায়, ছোট্ট অভিষেক গাড়ির স্টিয়ারিং ধরে বসে আছেন—মুখে সহজ-সরল হাসি। নস্টালজিয়ায় ভরা সেই ছবির সঙ্গে আবেগঘন শুভেচ্ছাবার্তাও জুড়ে দেন অভিনেত্রী।

 

পোস্টে ঐশ্বরিয়া লেখেন, ‘শুভ জন্মদিন।

সুস্থ থাকো। ভালোবাসা আর আলোয় ভরে উঠুক তোমার জীবন। ঈশ্বর তোমার মঙ্গল করুন।’ সংক্ষিপ্ত হলেও বার্তায় ছিল উষ্ণতা আর আন্তরিকতার ছাপ, যা ভক্তদের মন ছুঁয়ে গেছে।

 

উল্লেখ্য, সম্প্রতি অভিষেক-ঐশ্বরিয়ার একমাত্র কন্যা আরাধ্য কৈশোরে পা দিয়েছে। বিচ্ছেদের গুঞ্জনের মধ্যেই মেয়ের জন্মদিনের অনুষ্ঠানে একসঙ্গে দেখা যায় এই তারকা দম্পতিকে। শুধু তাই নয়, একাধিক অনুষ্ঠানে তাঁদের হাসিখুশি ও ঘনিষ্ঠ মুহূর্তও ধরা পড়েছে ক্যামেরায়।

গত বছর থেকেই এই দম্পতির সম্পর্ক নিয়ে নানা ধরনের গুজব ছড়িয়েছে। কখনো পারিবারিক সম্পত্তি নিয়ে মতবিরোধ, কখনো আবার অভিনেত্রী নিমরত কৌরের সঙ্গে অভিষেকের সম্পর্কের জল্পনা—সব মিলিয়ে চর্চা কম হয়নি।

এমনকি ঐশ্বরিয়া মেয়েকে নিয়ে আলাদা থাকছেন বলেও শোনা গেছে।

 

তবে জন্মদিনের এই ভালোবাসাময় বার্তায় সেই সব গুঞ্জনে কার্যত ইতি টানলেন ঐশ্বরিয়া। প্রকাশ্যেই স্বামীর প্রতি ভালোবাসা জানিয়ে আবারও বুঝিয়ে দিলেন—বাস্তবটা গুঞ্জনের চেয়েও আলাদা।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন