মৌলভীবাজারে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

gbn

মৌলভীবাজার প্রতিনিধি //

মৌলভীবাজার আলী আমজাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে । গতকাল (১৯ জানুয়ারি) দিন বাপী ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও জাঁক-জমকপূর্ণ আয়োজনের মধ্যদিয়ে বিদ্যালয় ক্যাম্পাসে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। প্রধান শিক্ষক হাফিজা খাতুন এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল। বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তুলসী রানী সরকার প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, শুধু পড়ালেখায় নয়, ভাল মানুষ এবং সুনাগরিক হতে হলে খেলাধুলার বিকল্প নেই। পড়াশোনার পাশাপাশি মেধা ও মননকে উজ্জীবিত রাখতে প্রযোজন খেলাধুলা। প্রধান অতিথি প্রতিযোগিতার উদ্বোধন এবং শিক্ষার্থীদের কুচকাওয়াজের মাধ্যমে সালাম গ্রহণ করেন। এর পর শুরু হয় বিভিন্ন ইভেন্টের ক্রীড়া প্রতিযোগিতা। প্রভাতী ও দিবা শাখার ৪২টি ইভেন্টে শিক্ষার্থীরা অংশ নেয়। প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টের মধ্যে উল্লেখযোগ্য ছিল, দৌড়, ব্যাঙ দৌড়, রিলে দৌড়,স্কিপিং,বর্ষা নিক্ষেপ ইত্যাদি। অনুষ্ঠানে সবচেয়ে আকর্ষণীয় ছিল যেমন খুশি তেমন সাজো এবং শিক্ষক শিক্ষিকা, অতিথি ও অভিভাবকদের জন্য দৌড় ও পিলো পাসিং। প্রতিযোগিতায় বিচারকদের রায় শেষে প্রধান অতিথি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন