দেবের নামে ডাকটিকিট চালু করল ভারতীয় ডাক বিভাগ

gbn

রাজনীতি আর রুপালি পর্দা—দুই জগতেই যিনি সমানভাবে জনপ্রিয়, তিনি দেব। টানা দুই দশকের বেশি সময় ধরে বিতর্ক, সমালোচনা আর সাফল্যের ভেতর দিয়েই তিনি হয়ে উঠেছেন বাংলার অন্যতম জনপ্রিয় তারকা-নেতা। সেই জনপ্রিয়তারই এক অনন্য স্বীকৃতি মিলল এবার। দেবের নামে চালু হলো ভারতীয় ডাক বিভাগের বিশেষ ডাকটিকিট।

 

শনিবার নিজেই সামাজিক মাধ্যমে সেই ডাকটিকিটের ছবি প্রকাশ করেন দেব। ছবিতে দেখা যায়, ট্রেনের ইঞ্জিনের পটভূমিতে উজ্জ্বল হয়ে আছে তার মুখচ্ছবি। এমন ব্যতিক্রমী সম্মানে আপ্লুত অভিনেতা-সাংসদ।

ভারতীয় ডাক বিভাগকে ধন্যবাদ জানিয়ে দেব বলেন, “আমি ভীষণভাবে সম্মানিত ও অভিভূত।

আমার নামে ডাকটিকিট প্রকাশ করা হবে—এটা কখনোই কল্পনায় ছিল না। ইন্ডিয়া পোস্টকে আন্তরিক ধন্যবাদ।”

 

May be an image of ‎text that says '‎TARRY CUPEK INDIA FARY QUEEN INDIA 500 फेवही INDIA 500 חין पोव्डी 비르디 NDIA 500 ਧਂਧडी জयान FARY QUEEN INDIA 500 क्वीर FAIRYG QUEEN INDIA 500 बेवरी बरीक्वीक क्वीक FARY FAIRYO QUEEN ANDIA :500 Aunuerg 2202222 फयना PAIRYQUEEN QUEEN मर INDIA 500 で生。 पेसारी प्वोंम FARRY QUEEN भारत INDIA 500 पेरारी क्वीम FAIRY QUEEN INDIA मारत 500 ਧਹरी FARY UEEN भारत मार ANDIA 500 QUEEN :500 भारत INDIA ational Philatelic Museum, 500‎'‎

তিনি আরো বলেন, “এমন সম্মানের যোগ্য বলে বিবেচিত হওয়াটাই আমার কাছে পরম প্রাপ্তি। একজন মানুষ হিসেবে মানুষের ভালোবাসা ও বিশ্বাসের এই স্বীকৃতি আমি আজীবন মনে রাখব।

 

জানা গেছে, শুক্রবার নিজের সংসদীয় এলাকা ঘাটালে একটি মেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রথমবারের মতো এই ডাকটিকিট প্রকাশ্যে আনেন দেব। সেই মুহূর্তে ঘাটালজুড়ে ছড়িয়ে পড়ে উচ্ছ্বাস। স্থানীয় মানুষের পাশাপাশি দেবের অনুরাগীরাও এই সম্মানে আনন্দ প্রকাশ করেন।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন