ঢাকা-সিলেট মহাসড়কের আউশকান্দিতে আন্ডারপাস নির্মাণের দাবীতে ছাত্র- জনতার বিশাল মানববন্ধন

gbn

বুলবুল আহমেদ, নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি: ঢাকা সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার ব্যস্ততম জনবহুল আউশকান্দি হীরাগঞ্জ বাজার হয়ে নিলাম বাজার (প্রকাশ) কিবরিয়া রোডের সংযোগস্থল ও বাজারে প্রবেশদ্বারে একটি আন্ডারপাস নির্মাণের জন্য আশপাশ এলাকার ১০টি গ্রামের সর্বস্তরের ছাত্র জনতার আয়োজনে সোমবার (৫ জানুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে৷ 
উক্ত মানববন্ধনে শ্রমিক নেতা রোমান মিয়া ও বদরুজ্জামান ছানুর যৌথ পরিচালনায় সভাপতিত্বে করেন, বিশিষ্ট মুরব্বি হাজী শানুর মিয়া। এতে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বিএনপি'র সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জি,কে গউছ, হবিগঞ্জ-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর রেজা কিবরিয়া, বাংলাদেশ  জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী শাহজাহান আলী, উপজেলা বিএনপির সভাপতি মতিউর রহমান (পিয়ারা), সাবেক উপজেলা চেয়ারম্যান মুজিবুর রহমান শেফু, আউশকান্দি র,প, উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইকবাল বাহার তালুকদার, ইউপি সদস্য শাহ্ সুলতান আহমেদ, ইউপি বিএনপির সভাপতি শাহ্ এবাদুর রহমান দ্বারা, হাজী আব্দুল হামিদ নিকছন, বিশিষ্ট ব্যবসায়ী দুদু মিয়া চৌধুরী, সাংবাদিক এম,মুজিবুর রহমান, আব্দুল কাইয়ূম, হাফেজ ক্বারী আরজু মিয়া, আউশকান্দি হীরাগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক রোহেল আহমদ, আবুল খযের, আরশ মিয়া, এনামুল মিয়া, আব্দুল বাহার, আজিজুল ইসলাম, শিল্পী খালেদ আহমদ, অজয় সুত্রধর, ফরিদ আহমদ সহ স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক সহ সর্ব সাধারন। 

এলাকাবাসী সহস্রাধিক ছাত্র জনতা উক্ত মানববন্ধনে অংশ গ্রহন করেন৷ 
অনেকের সাথে আলাপকালে জানাযায়,  আউশকান্দি শহীদ কিবরিয়া চত্বরের উত্তরে আউশকান্দি, দীঘলবাক ও ইনাতগঞ্জ ইউনিয়ন সহ এলাকার সর্বসাধারণ ঢাকা-সিলেট মহাড়কের ঐ স্থান দিয়ে যানবাহন ও পায়ে হেটে যাতায়াত করেন বিধায় একটি আন্ডারপাস অত্যন্ত জরুরী। আন্দোলনকারীরা জানান, আউশকান্দি হীরাগঞ্জ 
বাজারে একাধিক স্কুল, কলেজ ও মাদ্রসা, ব্যাংক, বীমা অফিস অবস্থিত। বিপুল সংখ্যক শিক্ষার্থী উক্ত বিশ্বরোড সংলগ্ন সড়ক পারাপারের মাধ্যমে এসব শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াত করে থাকেন। দ্রুতগতির যানবাহনের কারণে শিক্ষার্থীদের নিরাপদ চলাচল মারাত্মক ঝুকির মধ্যে রয়েছে এই স্থানটি। বিশেষ করে শিশু ও কিশোর শিক্ষার্থীদের জন্য এই সড়ক পাড়াপার অত্যন্ত বিপদজনক হয়ে উঠেছে। গত কয়েক বছরে এই স্থানে সংঘটিত দূর্ঘটনায় অন্তুত ১২ জন মানুষ প্রাণ হারিয়েছেন এবং আরো বহু মানুষ আহত হয়েছে। অনেক কৃষকের গবাদি পশুও মারা গেছে৷ 
ঢাকা- সিলেট ৪ লেন প্রস্তাবিত (৬ লেন) মহা সড়ক উন্নয়ন প্রকল্পটি বাস্তবায়িত হলে সড়ক পারাপারে উক্ত অংশে মারাত্মক সড়ক দূর্ঘটনা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। শিক্ষার্থী ও পথচারীদের নিরাপত্তার স্বার্থে উল্লেখিত স্থানে একটি আন্ডারপাস নির্মাণ অত্যন্ত জরুরী। এতে একটি এন্ডারপাস নির্মাণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জোরদাবী জানিয়েছেন সর্বস্তরের ছাত্র-জনতা সহ সুশীল সমাজের নেতৃবৃন্দ৷

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন