গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস ২০২৬, বিশেষ কীর্তির সামনে ডিক্যাপ্রিও

gbn

বিশ্ব চলচ্চিত্রের অন্যতম মর্যাদাপূর্ণ পুরস্কারের আসর গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস। আগামী ১১ জানুয়ারি ক্যালিফোর্নিয়ার বেভারলি হিলটনে এর ৮৩তম আসরের পর্দা উঠছে। হলিউডের ‘পার্টি অব দ্য ইয়ার’ হিসেবে পরিচিত ২০২৬ সালের গোল্ডেন গ্লোবটি সঞ্চালনা করবেন কৌতুকাভিনেতা নিকি গ্লেজার। একক উপস্থাপক হিসেবে গোল্ডেন গ্লোবের মঞ্চে টানা দ্বিতীয়বারের মতো হাজির হবেন তিনি।

বিশ্ব চলচ্চিত্রের সম্মানজনক এই আসরকে সামনে রেখে ইতোমধ্যেই মনোনয়ন তালিকা প্রকাশ করা হয়েছে। গত বছরের ৮ ডিসেম্বর বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে মোট ২৮টি বিভাগের মনোনয়ন তালিকা ঘোষণা করেন মার্কিন অভিনেতা ও কমেডিয়ান মারলন ওয়ায়েন্স ও অভিনেত্রী স্কাই পি. মার্শাল।

এবারের আসরে চলচ্চিত্র বিভাগে পল থমাস অ্যান্ডারসনের পরিচালিত ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ সর্বাধিক মনোনয়ন পেয়েছে। লিওনার্দো ডিক্যাপ্রিও অভিনীত ছবিটি মোট ৯টি বিভাগে মনোনীত হয়ে শীর্ষে রয়েছে। অন্যদিকে, টেলিভিশন বিভাগে ৬টি মনোনয়ন পেয়ে এগিয়ে রয়েছে জনপ্রিয় সিরিজ ‘দ্য হোয়াইট লোটাস’।

এ বছর গোল্ডেন গ্লোবসে আরও নতুন কিছু বিষয় সংযোজিত হয়েছে। প্রথমবারের মতো চালু হচ্ছে সেরা পডকাস্ট পুরস্কার। পাশাপাশি আজীবন অবদান ও বিশেষ কৃতিত্বের স্বীকৃতি হিসেবে অভিনেত্রী হেলেন মিরেন ও সারা জেসিকা পার্কারকে সম্মাননা দেওয়া হবে।

টেলিভিশনে সেরা স্ট্যান্ড-আপ কমেডি বিভাগে মনোনয়ন পেয়েছেন পাকিস্তানি-আমেরিকান কৌতুকাভিনেতা কুমাইল নানজিয়ানি। তার স্ট্যান্ড-আপ স্পেশাল ‘নাইট থটস’ এবারের আসরে একমাত্র দক্ষিণ এশীয় প্রতিনিধিত্ব হিসেবে বিশেষভাবে নজর কেড়েছে।

সঙ্গে আসরে বিশেষ নজরে রয়েছেন টাইটানিক খ্যাত হলিউড অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও। মোশন পিকচার-মিউজিক্যাল অর কমেডি বিভাগে সেরা অভিনেতা হিসেবে মনোনীত হয়ে তিনি তার ক্যারিয়ারের চতুর্থ গোল্ডেন গ্লোব জয়ের অপেক্ষায় আছেন। এর আগে তিনি ‘দ্য উলফ অব ওয়াল স্ট্রিট’ ছবির জন্য একই বিভাগে পুরস্কার জিতেছিলেন। পাশাপাশি ‘দ্য অ্যাভিয়েটর’ ও ‘দ্য রেভেন্যান্ট’-এর জন্য মোশন পিকচার-ড্রামা বিভাগে সেরা অভিনেতার পুরস্কারও অর্জন করেছিলেন ডিক্যাপ্রিও। এখন পর্যন্ত গোল্ডেন গ্লোবসে তার মোট মনোনয়নের সংখ্যা ১৫টি; এর মধ্যে প্রথম মনোনয়ন ছিল ১৯৯৪ সালে ‘হোয়াটস ইটিং গিলবার্ট গ্রেপ’ ছবির জন্য।

৮৩তম গোল্ডেন গ্লোব আসরের উল্লেখ্য মনোনয়নসমূহ:

সিনেমা

বেস্ট মোশন পিকচার - ড্রামা

‘ফ্রাঙ্কেনস্টাইন’, ‘হ্যামনেট’, ‘ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট’, ‘দ্য সিক্রেট এজেন্ট’, ‘সেন্টিমেন্টাল ভ্যালু’ ও ‘সিনার্স’।

বেস্ট মোশন পিকচার - মিউজিক্যাল অর কমেডি

‘ব্লু মুন’, ‘বুগোনিয়া’, ‘মার্টি সুপ্রিম’, ‘নো আদার চয়েস’, ‘নুভেল ভাগ’ ও ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’।

বেস্ট মোশন পিকচার - অ্যানিমেটেড

‘আর্কো’, ‘ডেমন স্লেয়ার: ডেমন স্লেয়ার: কিমেৎসু নো ইয়াইবা ইনফিনিটি ক্যাসল’, ‘এলিও’, ‘কে-পপ ডেমন হান্টার্স’, ‘জুটোপিয়া ২’।

বেস্ট পিকচার (নন-ইংলিশ ল্যাঙ্গুয়েজ)

‘ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট’, ফ্রান্স ‘নো আদার চয়েজ’, দক্ষিণ কোরিয়া ‘দ্য সিক্রেট এজেন্ট’, ব্রাজিল ‘সেন্টিমেন্টাল ভ্যালু’, নরওয়ে, ‘সিরাত’, স্পেন ‘দ্য ভয়েজ অব হিন্দ রজব’, তিউনিসিয়া।

বেস্ট ডিরেক্টর - মোশন পিকচার

পল টমাস অ্যান্ডারসন, ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ রায়ান কুগলার, ‘সিনার্স’ গিয়ের্মো দেল তোরো, ‘ফ্রাঙ্কেনস্টাইন’, জাফর পানাহি, ‘ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট’ ইয়েকিম ত্রিয়ারের, ‘সেন্টিমেন্টাল ভ্যালু’ক্লোয়ি ঝাও, ‘হ্যামনেট’।

বেস্ট পরফরম্যান্স বাই অ্যান অ্যাক্ট্রেস ইন আ মোশন পিকচার

ড্রামা জেসি বাকলি, ‘হ্যামনেট’ জেনিফার লরেন্স, ‘ডাই মাই লাভ’ রেনেত রেইনসভে, ‘সেন্টিমেন্টাল ভ্যালু’ জুলিয়া রবার্টস, ‘আফটার দ্য হান্ট’ তিসা থম্পসন, ‘হেডা’ ইভা ভিক্টর, ‘সরি, বেবি’।

বেস্ট পরফরম্যান্স বাই অ্যান অ্যাক্টর ইন আ মোশন পিকচার, ড্রামা

জোয়েল এগারটন, ‘ট্রেন ড্রিমস’, অস্কার আইজ্যাক, ‘ফ্রাঙ্কেনস্টাইন’ ডোয়াইন জনসন, ‘দ্য স্মাশিং মেশিন’মাইকেল বি. জর্ডান, ‘সিনার্স’ওয়াগনার মোওরা, ‘দ্য সিক্রেট এজেন্ট’, জেরেমি অ্যালেন হোয়াইট, ‘স্প্রিংস্টিন: ডেলিভার মি ফ্রম নোহয়ার’।

বেস্ট পরফরম্যান্স বাই অ্যান অ্যাক্ট্রেস ইন আ মোশন পিকচার, মিউজিক্যাল অর কমেডি

রোজ বার্ন, ‘ইফ হ্যাড লেটস আই উড কিক ইউ’ সিনথিয়া এরিভো, ‘উইকেট: ফর গুড’ কেট হাডসন, ‘সং সাং ব্লু’ চেজ ইনফিনিটি, ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ আমান্ডা সেফ্রিড, ‘দ্য টেস্টমেন্ট অব অ্যান লি’, এমা স্টোন, ‘বুগোনিয়া’। 

বেস্ট পরফরম্যান্স বাই অ্যান অ্যাক্টর ইন আ মোশন পিকচার, ড্রামা

টিমোথি শ্যালামে, ‘মেরি সুপ্রিম’ জর্জ ক্লুনি, ‘জে কেলি’ লিওনার্দো ডিক্যাপ্রিও, ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ ইথান হক, ‘ব্লু মুন’ লি বাইয়ুং-হান, ‘নো আদার চয়েজ’ জেসি প্লেমনস, ‘বুগোনিয়া’।

বেস্ট টিভি সিরিজ, মিউজিক্যাল অর কমেডি

‘অ্যাবট এলিমেন্টারি’, এবিসি ‘দ্য বিয়ার’, এফএক্স/হুলু ‘হ্যাকস’, এইচবিও ম্যাক্স ‘নোবডি ওয়ান্ট দিস’, নেটফ্লিক্স ‘অনলি মার্ডারস ইন দ্য বিল্ডিং’, হুলু ‘দ্য স্টুডিও’, অ্যাপল টিভি

বেস্ট লিমিটেট সিরিজ, অ্যান্থলজি সিরিজ অর মোশন পিকচার মেড ফর টেলিভিশন

অ্যাডোলেসেন্স’, নেটফ্লিক্স ‘অল হার ফল্ট’, পিকক ‘দ্য বিস্ট ইন মি’, নেটফ্লিক্স ‘ব্ল্যাক মিরর’, নেটফ্লিক্স, ‘ডায়িং ফর সেক্স’, এফএক্স/হুলু, ‘দ্য গার্লফ্রেন্ড’, প্রাইম ভিডিও

অনুষ্ঠান সম্প্রচার: 

গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস ২০২৬, যুক্তরাষ্ট্রে ১১ জানুয়ারি স্থানীয় সময় রাত ৮টায় সিবিএস ও প্যারামাউন্ট প্লাস-এ সরাসরি সম্প্রচারিত হবে। বাংলাদেশে অনুষ্ঠানটি দেখা যাবে ১২ জানুয়ারি সোমবার সকাল ৭টায়। এছাড়া ইউটিউবে এন্টারটেইনমেন্ট টুনাইট ও সিবিএস নিউজসহ বিভিন্ন চ্যানেলে এবং হুলু প্লাস লাইভ টিভি, ফুবোটিভি ও ইউটিউব টিভিতেও সরাসরি সম্প্রচারের কথা রয়েছে।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন