শ্রীমঙ্গলে সাদিয়া'স আইএলটিএস একাডেমির দ্বিতীয় ক্যাম্পাসের যাত্রা শুরু

gbn

রুমানা আক্তার শ্রীমঙ্গল স্টাফ রিপোর্টার ||

শ্রীমঙ্গলের শিক্ষা ক্ষেত্রে যুক্ত হলো এক নতুন যাত্রা। শিক্ষার্থীদের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে যাত্রা শুরু করলো ‘সাদিয়া'স আইএলটিএস একাডেমি’-র দ্বিতীয় অফিশিয়াল ক্যাম্পাস। আজ এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে নতুন এই ক্যাম্পাসের গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠিত হয়।

সাদিয়া'স আইএলটিএস একাডেমি-র প্রতিষ্ঠাতা ও প্রধান ইনস্ট্রাক্টর সাদিয়া রহমান জানান, এখন থেকে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন পূরণে আইএলটিএস প্রস্তুতির জন্য আর মৌলভীবাজার, সিলেট বা ঢাকা যাওয়ার প্রয়োজন হবে না। শ্রীমঙ্গল শহরের বুকেই মিলবে আন্তর্জাতিক মানের সেবা। ​তিনি আরও উল্লেখ করেন যে, বর্তমানের আইএলটিএস পরীক্ষা এখন পুরোপুরি কম্পিউটার বেইজড বা সিটিআইএলটিএস (CD-IELTS) নির্ভর। তাই শিক্ষার্থীদের আধুনিক পরীক্ষার সাথে অভ্যস্ত করতে এই নতুন ক্যাম্পাসটি বিশেষভাবে সাজানো হয়েছে। আইএলটিএস এর পাশাপাশি এখানে থাকছে স্পোকেন ইংলিশ কোর্সের বিশেষ সুবিধা। প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সাদিয়া রহমান বলেন, "যারা স্পোকেন ইংলিশ অথবা আইএলটিএস নিয়ে ক্যারিয়ার গড়তে চান, তারা আমাদের অফিস ভিজিট করতে পারেন। আমাদের সেবার মান দেখে সন্তুষ্ট হলে তবেই আপনার এনরোলমেন্ট কনফার্ম করতে পারেন। স্থান :শ্রীমঙ্গল চৌমুহনার সৈয়দ মুজিবুর রহমান মার্কেটের ২য় তলায় (বা ৩য় তলা) অবস্থিত এই ক্যাম্পাসটি স্থানীয় শিক্ষার্থীদের জন্য বড় সুযোগ তৈরি করবে বলে আশা করা হচ্ছে।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন