এশিয়ার বৃহত্তর বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ড! বড় ধরনের কোন ক্ষয় ক্ষতি হয় নি

gbn

বুলবুল আহমেদ, নবীগঞ্জ হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের নবীগঞ্জে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) এর নিয়ন্ত্রণাধীন বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে বিবিয়ানা-১ এর জন্য বরাদ্দকৃত খালি জাগায় হঠাৎ করে শনিবার (৬ ডিসেম্বর) বিকালে এ অগ্নিকাণ্ডের ঘটনায় আগুন জ্বলতে দেখা যায়। এদিকে ঐ খালি জাগায় বিদ্যুৎ উৎপাদনের কাজে ব্যবহৃত পরিত্যক্ত ফিল্টার, মালামাল ও শুকনো ঘাস থাকায় মুহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের একটি ফায়ার সার্ভিসের দল ও নবীগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের লিডার হাবিব মিয়ার নেতৃত্বে আরেকটি দল মিলে প্রায় আধা ঘণ্টায় আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়।

এ ব্যাপারে ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সহকারী প্রধান প্রকৌশলী মাহমুদুল হাসান জানান- এ অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি হয় নাই। ধারণা করা হচ্ছে সিগারেটের আগুন থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন