পাইকগাছা (খুলনা) প্রতিনিধি \ পাইকগাছায় কালের কণ্ঠ শুভ সংঘের পক্ষ থেকে গাছের চারা রোপন করেছেন সংসদ সদস্য আলহাজ্ব আকতারুজ্জামান বাবু। তিনি শুক্রবার দুপুরে বৃক্ষরোপন কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট লোনাপানি কেন্দ্রে ফলজ গাছের চারা রোপন করেন। এসময় উপস্থিত ছিলেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান কৃষ্ণপদ মন্ডল জেলা যুবলীগ নেতা শামিম সরকার, কালের কণ্ঠ শুভ সংঘের বিপুল, সুমন, কার্ত্তিক, রাসেল, দেবাশীষ, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা ফরহাদ উজ জামান তুষার, যুবলীগ নেতা আকরামুল ইসলাম, জেলা ছাত্রলীগ নেতা মাসুদুর রহমান মানিক, যুবনেতা দেবব্রত মন্ডল, অনিমেষ মন্ডল, সবুজ ব্যাপারি ও শফি মোড়ল।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন