বস্তাভর্তি সরকারি বই মিলল ভাঙারির দোকানে

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ গাইবান্ধার পলাশবাড়ীতে বস্তাভর্তি সরকারি বই বিক্রির সময় আটক করেছে স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থল থেকে বইগুলো জব্দ করে।মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার ঢোলভাঙ্গা বাজারস্থ আব্দুল মোত্তালেবের ভাঙারির দোকোন থেকে বইগুলো জব্দ করা হয়।

 

মোত্তালেব বেতকাপা ইউনিয়নের পারআমলাগাছি গ্রামের মৃত করিম উদ্দিনের ছেলে।পুলিশ ও ভাঙারি দোকানি মোত্তালেব জানায়, স্থানীয় ঢোলভাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির কর্মচারী জয়নাল আবেদিন আহাদ ভ্যানভর্তি বইগুলো তার দোকানে বিক্রির জন্য পাঠায়। খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় বিদ্যালয়ের সভাপতি ইমরুল কবির চপল ও প্রধান শিক্ষক আতোয়ার হোসেন বইগুলো আটক করে পুলিশে খবর দেন।  

 

অভিযুক্ত জয়নাল আবেদিন আহাদ ফরকান্দাপুর গ্রামের মৃত নুরুজ্জামানের ছেলে।

 

পলাশবাড়ী থানার সহকারী পরিদর্শক (এসআই) রাজু জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বই গুলো জব্দ করা হয়। প্রাপ্ত অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযুক্তের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

তিনি আরও জানান, জব্দকৃত বইগুলো ২০২২ শিক্ষাবর্ষের ৬ষ্ঠ থেকে নবম শ্রেণির বিভিন্ন বিষয়ের।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন