করোনায় ক্ষতিগ্রস্থ চাঁপাইনবাবগঞ্জের হাট-বাজার ইজারাদারদের প্রণোদনা দাবী করে সংবাদ সম্মেলন



জাকির হোসেন পিংকু,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:
করোনা পরিস্থিতিতে সরকারী নির্দেশে বন্ধ ও ব্যবসায়িক মন্দার কারনে ক্ষতিগ্রস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলার হাট-বাজার ইজারাদাররা ক্ষতি পোষাতে সরকারী প্রণোদনার দাবী করে সংবাদ সম্মেলন করেছে। একই সাথে তারা সময়ানুপাতিক ক্ষতি বিবেচনা করে ইজারা মূল্য ফেরত ও ইজারার অতিরিক্ত সময় দাবী করেছে। মঙ্গলবার(১৩’অক্টোবর) শহরের একটি রেস্তোঁরায় আয়োজিত সংবাদ সম্মেলনে জেলার অর্ধশতাধিক হাট-বাজার ইজারাদারের পক্ষে লিখিত বক্তব্য পড়ে শোনান নাচোল উপজেলার সোনাইচন্ডী হাট ইজারাদার আবুল খায়ের সুমন।
তিনি বলেন,সরকার বিভিন্ন সেক্টরে করোনাজনিত ক্ষতি মোকাবেলায় প্রণোদনা দিচ্ছে। কিন্তু চাঁপাইনবাবগঞ্জের হাট-বাজার ব্যবসায়ীরা এখনও প্রণোদনা পান নি। বিভিন্ন দপ্তরে যোগাযোগ করেও তারা এ ব্যাপারে সূষ্পষ্ট কিছু জানতে পারেন নি। এছাড়া হাট-বাজার পর্যায়ক্রমে খুলে দেয়া হলেও রয়েছে ব্যবসায়িক মন্দা। কাজেই সম্পূর্ণ বন্ধকালীন সময়ে ও পরবর্তী মন্দাবস্থায় যে ক্ষতি হয়েছে তাাতে অনেক ইজারাদার মূলধন পর্যন্ত হারিয়ে নি:স্ব হবার পথে। এমতাবস্থায় প্রণোদনা প্রদান,হাট-বাজার সম্পূর্ণ বন্ধকালীন সমায় হিসেব করে ইজারামূল্য ফেরত (যা স্থানীয় সরকার বিভাগের নীতিমালাতেও রয়েছে) ও অতিরিক্ত সময় ইজারা কার্যকর রাখার দাবী জানান ব্যবসায়ীরা।
সংবাদ সম্মেলনে ইজারাদারদের মধ্যে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলার কানসাট হাট-বাজারের আসাদুজ্জামান ভোদন,রানীহাটী’র মোস্তাকুল ইসলাম,চককীর্তি’র আনোয়ার হোসেন,আড়গাড়া হাটের আব্দুল জব্বার,মনকষা’র মোজাম্মেল হক, মহীপুরের মহসীন বাবু,গোমস্তাপুর রহনপুরের আলী হোসেন, নাচোল পশু হাটের রামিল হাসান সূইট,তক্তিপুর হাটের বাহারুল ইসলাম সহ অনেকেই।    ###

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন