চাঁপাইনবাবগঞ্জে গোয়েন্দা পুলিশের অভিযানে আড়াই হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ১


জাকির হোসেন পিংকু,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা থেকে ২৫০০ পিস ইয়াবাসহ বদর আলী (৩৫) নামে এক ব্যাক্তি গ্রেফতার হয়েছে। গত শনিবার (১০’অক্টোবর) বিকেল ৫টার দিকে  ভারত সীমান্তবর্তী চরবাগডাঙ্গা ইউনিয়নের কটাপাড়া এলাকার একটি পাটক্ষেত থেকে তাকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। তিনি একই ইউনিয়নের গিধনিপাড়া এলাকার নাজমুল হকের ছেলে।
রোববার(১১’অক্টোবর) এ ঘটনায় সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।এজাহারে অভিযোগ করা হযেছে,গ্রেফতার বদর আলী সরাসরি ভারত থেকে সীমান্ত পেরিয়ে চোরাচালানের মাধ্যমে দেশে ইয়াবা আমদানীর সাথে জড়িত।
জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্য (ওসি) বাবুল উদ্দিন সরদার অভিযানটি নিশ্চিত করে বলেন,আসামীকে রোববার দুপুরে আদালতে তোলা হয়েছে। ##

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন