ইসরায়েলের সঙ্গে আলোচনা যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনার সঙ্গে সম্পর্কিত নয় : লেবানন প্রেসিডেন্ট

ইসরায়েলের সঙ্গে আসন্ন আলোচনাটি ‘যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা’ বা অন্য কোনো আলোচনার সঙ্গে সম্পর্কিত নয়—এটি সম্পূর্ণ আলাদা প্রক্রিয়া বলে মন্তব্য করেন লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন।

বিবিসির খবরে বলা হয়, প্রেসিডেন্ট জোসেফ আউন সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন মন্তব্য করেন।

এক্সে দেওয়া এক বিবৃতিতে প্রেসিডেন্ট জোসেফ আউন বলেন, ‘লেবাননের এই আলোচনায় প্রতিনিধিত্ব করবে  যুক্তরাষ্ট্রে নিযুক্ত লেবাননের রাষ্ট্রদূত সাইমন কারামের নেতৃত্বে একটি প্রতিনিধিদল।’

তিনি বলেন, ‘লেবানন থেকে আর কেউ এই মিশনে অংশ নেবে না বা তার পরিবর্তে অন্য কাউকে নেওয়াও হবে না।

 

আউন আরো বলেন, এই আলোচনার মূল লক্ষ্য হলো—শত্রুতামূলক কর্মকাণ্ড বন্ধ করা, লেবাননের দক্ষিণাঞ্চল থেকে ইসরায়েলের দখলদারিত্ব শেষ করা এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত দক্ষিণ সীমান্ত পর্যন্ত লেবাননের সেনাবাহিনী মোতায়েন করা।

লেবাননের দাবির প্রতি ‘পূর্ণ সমঝোতা’ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং আসন্ন আলোচনার আয়োজনেও সহায়তা করেছেন বলেও জানান তিনি।

আউন বলেন, ‘আমি পূর্ণ আশাবাদী যে আমরা লেবাননকে রক্ষা করতে সক্ষম হবো।’

এদিকে দুই দেশের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা থাকলেও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইসরায়েলি সেনারা দক্ষিণ লেবাননের ভেতরে প্রায় ১০ কিলোমিটার (৬.২ মাইল) অবস্থান ধরে রাখবে।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন