পলাশবাড়ীতে নিউরন নার্সিং কোচিংয়ের অভাবনীয় সাফল্য, জাতীয় মেধায় ৭ম ও ৮ম স্থান

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি:

পলাশবাড়ীতে যাত্রার প্রথম বছরেই চমকপ্রদ সাফল্য অর্জন করেছে ‘নিউরন নার্সিং কোচিং সেন্টার’। ২০২৬ সালের বিএসসি ইন নার্সিং ভর্তি পরীক্ষায় এই প্রতিষ্ঠান থেকে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে দুইজন জাতীয় মেধা তালিকায় ৭ম ও ৮ম স্থান অর্জন করে এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে।

এই সাফল্য উদ্‌যাপন ও কৃতি শিক্ষার্থীদের সম্মাননা জানাতে শনিবার (১৮ এপ্রিল) কোচিং সেন্টার প্রাঙ্গণে এক জমকালো সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও বিশেষ পুরস্কার তুলে দেওয়া হয়।

কোচিং সেন্টারের পরিচালক সবুজ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশবাড়ী মহিলা ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ আবু সুফিয়ান রোজ। তিনি বলেন, “মফস্বল শহর পলাশবাড়ী থেকে জাতীয় মেধা তালিকার শীর্ষ দশে স্থান করে নেওয়া অত্যন্ত গর্বের বিষয়। সঠিক দিকনির্দেশনা ও শিক্ষার্থীদের কঠোর পরিশ্রমই এই সাফল্যের মূল ভিত্তি।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান পাপুল সরকার। এছাড়া পলাশবাড়ী আদর্শ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো. সেলিম উদ্দিন।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন