চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
বঙ্গমাতা ফজিলাতুন নেছা’র ৯২তম জন্মবার্ষিকী উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে আলোচনা সভা জেলার অসহায় ৪০ নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ,৩০ জন নারীকে ২ হাজার টাকা করে নগদ অর্থ (মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে) সহায়তা ও দিবসটি উদযাপন উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করা হয়েছে। সোমবার(৮ আগষ্ট) জেলা প্রশাসক কার্যালয়ে জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর এসব কর্মসূচী পালন করে।
বঙ্গমাতা’র জীবন ও কর্ম তুলে ধরে বক্তব্য দেন জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন, অতিরিক্ত জেলা প্রশাসক দেবেন্দ্র নাথ উঁরাও, আহমেদ মাহবুব-উল ইসলাম ও আনিছুর রহমান,নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শংকর কুমার কুন্ডু,সিভিল সার্জন মাহমুদুর রশিদ,চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজ অধ্যক্ষ প্রফেসর মনোয়ারা খাতুন,সদর উপজেলা নির্বাহী অফিসার ইফফাত জাহান,জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক সাহিদা আখতার, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ প্রমুখ।
অনুষ্ঠানটি ভার্চূয়ালি ঢাকার কেন্দ্রীয় অনুষ্ঠানের সাথে যুক্ত ছিল। ##
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন