গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে গত ৩ই জুন অনুষ্ঠিত প্রথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরিক্ষায় অনিয়ম ও দূর্নীতি হওয়ায় দাবী করে উক্ত পরিক্ষা বাতিলের দাবীতে মানববন্ধন করেছে নিয়োগ পরিক্ষায় অংশগ্রহনকারী পরিক্ষার্থী বৃন্দ। আজ বুধবার (৮ই জুন) সকাল সাড়ে ১১টায় গোপালগঞ্জ প্রেসক্লাবের সামনে এ মানবন্ধন অনুষ্ঠিত হয়। প্রায় দুইশত নিয়োগ পরিক্ষায় অংশগ্রহনকারী পরিক্ষার্থী ঘন্টাব্যাপী দারিয়ে মানববন্ধন করেন। মানবন্ধন শেষে জেলা প্রশাসকের কাছে স্বারকলিপি জমা দেয় তারা। মানববন্ধনে মিহির বালা, অঞ্জুলতা সিকদার, ঝুমা মল্লিক, তন্ময় রায়, জাবেদসহ প্রমুখ বক্তব্য রাখেন। এসময় বক্তারা বলেন, আমরা সবাই পরিক্ষা দিয়েছি। পরিক্ষার হলে অন্য পরিক্ষার্থীরা মোবাইল নিয়ে ঢুকছে। তাদের মোবাইলে এসএমএস মাধ্যমে পরিক্ষার উত্তরপত্র পাঠিয়ে দেয় একটি মহল। সেই উত্তর পত্র দেখে তারা পরিক্ষা দেয়। আমরা স্যারকে বলেছি কিন্তু স্যাররা আমাদের কথা না শুনে তাদেরকে পরিক্ষা দেওয়ায় সুযোগ দিয়েছে। তাই এই অনিয়ম দূর্নীতির বন্ধ করে পুনরায় আবার নিয়োগ পরিক্ষা দাবী জানাই।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন