খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবিতে চাঁপাইনবাবগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ


চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:
বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে পৃথকভাবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রদলের দু’টি পক্ষ। শনিবার(৪ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে  ও দুপুর ১২টার দিকে সদর উপজেলার বারঘরিয়া ব্রীজ চত্তরে কর্মসূচীগুলো পালিত হয়।
বিকেলে কর্মসুচীতে নেতৃত্ব দেন সাধারণ সম্পাদক ওয়াকিলুর রহমান।উপস্থিত ছিলেন সহসভাপতি সেতাউর রহমান, যুগ্ম সম্পাদক সজীব আলী ও মো. আলিম প্রমুখ। দুপুরে কর্মসূচীতে নেতৃত্ব দেন ভারপ্রাপ্ত সভাপতি হাসান ইমতিয়াজ। উপস্থিত ছিলেন সহসভাপতি মো. আবদুল্লাহ,তৌহিদুল ইসলাম রয়েল,যুগ্ম সম্পাদক মারুফ হোসেন প্রমুখ।   ###

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন