চাঁপাইনবাবগঞ্জে আরও ১২ জনের করোনা শনাক্ত,শনাক্ত বেড়ে ৭৫৯


জাকির হোসেন পিংকু,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জে  নতুন করে আরও  ১২ জন করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন।  এ নিয়ে জেলায়  শনাক্ত বেড়ে দাঁড়িয়েছে ৭৫৯ জন। নতুন শনাক্তদের মধ্যে ৩ জন সদরের ও ৯জন ভোলাহাট উপজেলার বাসিন্দা। গত বৃহস্পতিবার (১৭’আগষ্ট) পাওয়া ৬৬ জনের নমূণা ফলাফলে ওই ১২ জন শনাক্ত হন।
শুক্রবার(১৮’সেপ্টেম্বর) দুপুরে সিভিল সার্জন জাহিদ নজরুল চৌধুরী এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, এ পর্যন্ত জেলায় ৬২৩ জন সূস্থ ঘোষিত হয়েছেন। এছাড়া জেলাব্যাপী শনাক্তদের মধ্যে এ পর্যন্ত মারা গেছেন ১৪ জন। ফলে জেলায় চিকিৎসাধীন রোগি এখন ১২২ জন।
সিভিল সার্জন আরও বলেন,জেলা থেকে এ পর্যন্ত ৬ হাজার ৩০৯ টি নমূনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে এখনও ২১৮টি নমূনার ফল পাওয়া যায় নি। ###
 

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন