বুলবুল আহমদ, নবীগঞ্জ । |
নবীগঞ্জে পর্নোগ্রাফি মামলায় পলাতক আসামী উপজেলা কৃষকলীগের আহ্বায়ক শেখ শাহানুর আলম ছানুকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার সন্ধ্যায় নবীগঞ্জ শহরতলীর বাংলা টাউন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। ইতিপূর্বে একই মামলায় পলাতক আসামী হিসেবে তার ছোট ভাই মোঃ নাজমুল আলম (৩০) কে গ্রেফতার করে পুলিশ। তারা নবীগঞ্জ পৌর এলাকার জয়নগর গ্রামের বাসিন্দা।
পুলিশ সূত্রে জানাযায়, সিলেট কোতোয়ালী থানায় ফরিদা আক্তার নামের জনৈকা এক মহিলা পর্নোগ্রাফি আইনের জিআর ৬২০/১৯ নং মামলায় বিজ্ঞ আদালত আসামিদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী করেন। এরই প্রেক্ষিতে উপজেলা কৃষকলীগের আহ্বায়ক শেখ শাহানুর আলম ছানু ও তার সহোদর নাজমুল আলমকে পর্যায়ক্রমে গ্রেফতার করে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার রাতে নবীগঞ্জ থানার এস আই রুহুল আমীন, এএসআই আক্তার হোসেন সহ একদল পুলিশ তাকে গ্রেফতার করে।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন, নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আজিজুর রহমান। উল্লেখ্য, তিনি ইতিপূর্বেও বিভিন্ন কর্মকান্ডে সমালোচিত হন। গতকাল বৃহস্পতিবার দুপুরে তাকে কোর্ট হাজতে প্রেরণ করা হলে বিজ্ঞ আদালত তার জামিন না মঞ্জুর করে জেল হাজতে
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন