শার্শায় নির্বাচনী সহিংসতায় ১৮ দিন পর এক জনের মৃত্যু

ইয়ানূর রহমান : যশোরের শার্শায় নির্বাচনী সহিংসতায় ১৮ দিন পর এক জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে শার্শার গোগা ইউনিয়নের পাঁচভুলোট গ্রামে নিজ বাড়িতে আলি হোসেন ফকির (৫২) নামে এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা যান । আলি হোসেন ফকির পাঁচভুলোট গ্রামের ইউছুপ আলি ফকিরের ছেলে এবং গোগা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের গ্রাম কমিটির সভাপতি। তিনি আওয়ামীলীগের বিদ্রোহী (স্বতন্ত্র) চেয়ারম্যান পদপ্রার্থী তবিবর রহমানের সমর্থক ছিলেন। গত ২৩ অক্টোবর হামলার অভিযোগ তুলে শার্শা থানায় মামলা করেছিলেন অগ্রভুলট গ্রামের বাসিন্দা জাহাঙ্গীর আলম। মামলায় নৌকা প্রতীকের প্রার্থী আব্দুর রশিদের ছেলেসহ ১২ জনকে আসামি করা হয়। মামলায় অভিযোগে উল্লেখ করা হয়, ২৩ অক্টোবর ইউপি নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ শেষে বাড়ি ফিরছিলেন তবিবর রহমান। এ সময় তার সমর্থকরা তাকে অভ্যর্থনা জানাতে গোগা বাজারে আসছিলেন। পথে নৌকা প্রতীক পাওয়া চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রশিদের ছেলে তার লোকজন দিয়ে তবিবরের সমর্থকদের উপর হামলা চালান বলে মামলায় অভিযোগ করা হয়। সতন্ত্র প্রার্থী তবিবর বলেন, হামলায় তার ১২ সমর্থক জখম হন, যাদের মধ্যে আলি হোসেন মাথায় আঘাত পান। হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে আলি হোসেন বাড়িতে ছিলেন এবং বৃহস্পতিবার রাতে তিনি মারা যান। শার্শা থানার ওসি বদরুল আলম জানান, শুক্রবার সকালে আলি হোসেনের লাশ ময়না তদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এই মামলায় এখনও কোনো গ্রেপ্তার নেই বলে জানান ওসি।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন