জাকির হোসেন পিংকু,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় দলদলি ইউনিয়ন পরিষদ ভবনে হামলার ঘটনা ঘটেছে। হামলায় অবকাঠামো,আসবাবপত্রসহ বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবিও ভাংচুর করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে। গত শুক্রবার (১৬অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনায় শনিবার(১৬ অক্টোবর) বিকেলে মামলা দায়েরের পর পুলিশ জড়িত সন্দেহে ৯ জনকে আটক করেছে।
ভোলাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান বলেন,ওই ইউনিয়নের চুড়িয়ালার মোড়ে সরকারী খাস জমিতে একটি ক্লাবঘর ছিল। পূর্বের ইউএনও’র আমলে তা উচ্ছেদ করা হয়। গত শুক্রবার রাতে দিকে রাতের আধাঁরে ওই ক্লাবঘরটি পূনরায় নির্মাণ করা হচ্ছে জানতে পেরে সংশ্লিস্ট ইউপি চেয়ারম্যান আরজেদ আলী ভুট্টু গ্রাম পুলিশ পাঠিয়ে নির্মাণ বন্ধ করতে বলেন। এরপরপরই ৫০/৬০ ব্যাক্তি নিকটেই ইউপি ভবনে হামলা চালায়। হামালায় চেয়ারম্যানের ঘর ভাংচুর করা হয়। এসময় চেয়ারম্যান পালিয়ে ভবনের তৃতীয় তলায় কলাপসেবল গেট বন্ধ করে আত্মরক্ষা করেন। পরে উর্ধতণ কর্মকর্তাসহ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে।
ওসি আরও জানান, এ ঘটনায় চেয়ারম্যান আরজেদ আলী ভুট্টু বাদী হয়ে খলিলুর রহমান নামে একজনকে প্রধানসহ ৩৫ জনকে এজাহারনামীয় ও আরও ২০/২৫ জনকে অজ্ঞাতনামা করে মামলা করেছেন। মামলার অভিযোগে হামলায় বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবিও ভাংচুর করা হয় উল্লেখ করা হয়েছে। পুরো ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।
এ ব্যাপারে চেয়ারম্যান ও আ’লীগ নেতা আরজেদ আলী ভুট্টুর সাথে বারবার মোবাইল ফোনে যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেন নি। তবে সংশ্লিস্ট ইউপি সচিব রেজাউল হোসেন জানান, গত শুক্রবার রাতে একটি ক্লাবঘর কে কেন্দ্র করে তার অফিসে হামলার বিষয়টি তিনি জেনেছেন। কিন্তু ছুটির কারণে এরপর তিনি অফিসে যান নি।এ ব্যাপারে তিনি বিস্তারিত জানেন না। ##
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন