চাঁপাইনবাবগঞ্জ পৌর আওয়ামী লীগের প্রতিনিধি সভা অনুষ্ঠিত


চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ পৌর আওয়ামী লীগের প্রতিনিধি সভা  অনুষ্ঠিত হয়েছে। সভার মূল আলোচ্য বিষয় ছিল আগামী ২রা নভেম্বর আসন্ন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা নির্বাচন।  মঙ্গলবার (১২অক্টোবর) শহরের বটতলাহাট এলাকায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন নবনির্বাচিত পৌর কমিটির সভাপতি অদ্যক্ষ আব্দুল জলিল। পৌর আ’লীগ নতুন কমিটি গঠনের পরবর্তী প্রথম এই সভায় জেলা,বিভিন্ন উপজেলা ও পৌরসভা নেতৃতবৃন্দ ছাড়াও অংশ নেন চাঁপাইনবাবগঞ্জ পৌর আ’লীগের ১৫টি ওয়ার্ড শাখার নেতৃবৃন্দ।
সভায় বক্তব্য দেন জেলা আ’লীগ সেক্রেটারী ও সাবেক সংসদ সদস্য আব্দুল ওদুদ,চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল,সদর উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান রুহুল আমীন,শিবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম,জেলা আ’লীগ যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল আলম, পৌর নির্বাচনে আ’লীগ মনোনিত প্রার্থী মোখলেসুর রহমান,পৌর আ’লীগ নবনির্বাচিত সেক্রেটারী কৃষিবিদ রোকনুজ্জামান,শিবগঞ্জ পৌর মেয়র সৈয়দ মনিরুল ইসলাম,সদর উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন আখতার প্রমুখ।
বক্তরা  আসন্ন নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীকে জয়যুক্ত করার আহব্বান জানান। নেতাকর্মীদের উদ্দেশ্যে তারা বলেন, উন্নয়ন চাইলে সকল ভেদাভেদ ভুলে নৌকার পক্ষে কাজ করুন। সাংগঠনিক সিদ্ধান্তের বাইরে কেউ নির্বাচন নিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করবেন না। সকল নেতাকর্মীকে মান অভিমান চাওয়া পাওয়া ভুলে ভুলে একই ছাতার নীচে ঐক্যবদ্ধভাবে কাজ করে নৌকার বিজয় ছিনিয়ে আনতে হবে। বক্তরা  আরও বলেন,সামনে আরও বিভিন্ন নির্বাচন রয়েছে। দলের জন্য কাজ করলে যোগত্যাবলে অনান্য মনোনয়ন প্রত্যাশীদেরও দল মূল্যায়ন করবে। ####

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন