চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা সীমান্তে বিজিবির অভিযানে ১০৪ গ্রাম ও ১৬ পুরিয়া হেরোইন এবং ২৩ পিস ইয়াবাসহ ৩ জন আটক হয়েছে। মঙ্গলবার(৭সেপ্টেম্বর) ভোররাতে অভিযান চালানো হয়।
আটকরা হলেন, শিবগঞ্জের আজমতপুর চানপুর গ্রামের তাজামুল হকের ছেলে বশির উদ্দিন(৩০),বাগবাড়ি আড়গাড়াহাট এলাকার মৃত ফকির উদ্দিনের ছেলে আল আমিন(৩০) ও সোনামসজিদ বালিয়াদীঘি গ্রামের এমতাজ উদ্দিনের ছেলে সাব্বির হোসেন কালু(২২)।
চাঁপাইনবাবগঞ্জে ৫৯’বিজিবি ব্যাটালিয়ন (রহনপুর ব্যাটালিয়ন) অধিনায়ক লে.কর্ণেল আমীর হোসেন মোল্লা বলেন, মাদকসহ ৩ জনের আটকের ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে। ##
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন