পাইকগাছা (খুলনা) প্রতিনিধি \ পাইকগাছায় এক নারীর নগ্ন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়ার ঘটনায় থানায় ধর্ষণ ও পর্ণোগ্রাফি আইনে মামলা হয়েছে। পুলিশ আসামী তাপস ওরফে বাবলুকে আটক করেছে। ওসি তদন্ত স্বপন রায় জানান, মটবাটী গ্রামের কিরণ ব্যানার্জীর ছেলে তাপস ওরফে বাবলু ব্যানার্জী একই এলাকার জনৈক ব্যক্তির স্ত্রীর সাথে অবৈধ মেলামেশায় জড়িয়ে পড়ে। সুচতুর বাবলু বিভিন্ন কৌশলে অবৈধ মেলামেশার দৃশ্য গোপন ভিডিও ধারণ করে। এরপর ধারণকৃত ভিডিও’র ভয় দেখিয়ে পুনরায় ওই নারীর সাথে মেলামেশার চেষ্টা করে। ওই নারী বাবলুর ফাঁদে পা না দিয়ে বিষয়টি তার স্বামীকে অবহিত করলে বাবলু ধারণকৃত ওই নগ্ন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেয়। এ ঘটনায় ক্ষতিগ্রস্থ ওই নারী বাদী হয়ে থানায় ধর্ষণ ও পর্ণোগ্রাফি আইনে মামলা করে। পুলিশ সোমবার ভোরে এ মামলার আসামী বাবলুকে আটক করে বলে ওসি তদন্ত স্বপন রায় নিশ্চিত করেছেন।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন