মিটি গঠনের দাবিতে ওসমানীনগর ছাত্রলীগের খোলা চিঠি

সাজ্জাদ হোসাইন ওসমানীনগর সিলেট প্রতিনিধি::

১৭ বছর ধরে নেতৃত্ব শুণ্য সিলেটের ও ওসমানীনগর উপজেলা ছাত্রলীগের কমিটি গঠনের জন্য বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য্যের কাছে খোলা চিটি দিয়েছেন ওসমানীনগর উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা। বৃহস্পতিবার কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সিলেট-৩ আসনের উপ- নির্বাচনী প্রচারণায় আসলে উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে কেন্দ্রীয় নেতাদের কাছে এই খোলা চিটি প্রদান করে সম্মেলনের মাধ্যমে দ্রুত ওসমানীনগর উপজেলা ছাত্রলীগের কমিটি গঠনের দাবি জানান ছাত্রলীগ কর্মী মুসা আহমেদ ও মাহবুব হুসেন সামি।
 খোলা চিটিতে উপজেলা ছাত্রলীগের পক্ষে উল্লেখ রয়েছে, বিগত ২০০৪ সালে উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত হওযার পর থেকে দির্ঘ ১৭ বছর পার হয়ে গেলেও ওসমানীনগরে ছাত্রলীগের কমিটি গঠন করা হয়নি। বিগত সময়ে সিলেট জেলা ছাত্রলীগ নেতারা জেলার বিভিন্ন উপজেলা কমিটি ঘোষনা দিলেও বঞ্চিত থেকে যায় ওসমানীনগরের ছাত্রলীগ কর্মীরা। এমনকি এই উপজেলায় যারা বিগত সময়ে ছাত্রলীগ করেছেন তারা অনেকেরই আর ছাত্রলীগ করার বয়স নেই। পদ পদবি বিহিন ছাত্রলীগের রাজনীতিতে তারাও ছিলেন সংক্রিয়। দলীয় পরিচয় না থাকায় তারাও অনেক বাধার মুখে পরতে হচ্ছে। বর্তমানেও উপজেলায় শত শত ছাত্রলীগ কর্মী রয়েছেন কিন্তু দলীয় কোন পদ না থাকায় অনেকেই ছাত্রলীগ পরিচয়টাও দিতে পারছেন না। ওসমানীনগরে ছাত্রলীগ ঐক্যবদ্ধ। মাননীয় প্রধান মন্ত্রীর নেতৃত্বে দলীয় সকল কর্মকান্ডে ওসমানীনগরে ছাত্রলীগ ব্যপক ভূমিকা পালন করে চলছে। তাই ওসমানীনগর উপজেলা ছাত্রলীগের কমিটি গঠন করে ছাত্রলীগের কর্মীদের আরো এক ধাপ এগিয়ে নিতে কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রতি অনুরোধ জানান উপজেলা ছাত্রলীগের নেতা-কর্মীরা। 

উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি চঞ্চল পালের সহায়তায় এসময় উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে এমন খোলা চিটি  পাওয়ার পর তৃণমূলের কর্মীদের নিয়ে সম্মেলনের মাধ্যমে  শিগ্রই ওসমানীনগরে ছাত্রলীগের কমিটি গঠনের আশ^াস প্রদান করেছেন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য্যেসহ সভায় উপস্থিত সিনিয়র নেতারা বলে বিষয়টি নিশ্চিত করেছেন ওসমানীনগর উপজেলা ছাত্রলীগের সিনিয়র ছাত্রনেতা মো: সোলেমান খান।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন