টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে বেসিক ব্যাংকের নবনিযুক্ত ব্যবস্থপনা পরিচালক ও সিইও’র শ্রদ্ধা নিবেদন

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে সামাজিক দূরত্ব বজায় রেখে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন বেসিক ব্যাংকের নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো: আনিসুর রহমান। শুক্রবার সকাল সাড়ে ১০টায় জাতির পিতার সমাধী সৌধের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। পরে ১৫ই আগষ্ট বঙ্গবন্ধুসহ নিহত সকল শহিদদের মাগফিরাত কামনায় পবিত্র সুরা ফাতেহা পাঠ ও দোয়া-মোনাজাতে করেন। এসময় টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো: বাবুল শেখ, পৌর মেয়র মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, বেসিক ব্যাংকের টুঙ্গিপাড়ার শাখা ব্যাবস্থাপক এএম ওহিদুল ইসলামসহ বিভিন্ন শাখা ব্যাবস্থাপকরা উপস্থিত ছিলেন।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন