যুক্তরাষ্ট্রে পারিবারিক সংঘাতে বন্দুক হামলা, নিহত ৩

মার্কিন যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের প্রসপেক্ট হিল শহরে গোলাগুলির ঘটনা ঘটেছে। একই পরিবারের সদস্যদের মধ্যে ঘটা এই গোলাগুলির ঘটনায় সন্দেহভাজন হামলাকারীসহ তিনজন নিহত হয়েছেন এবং একজন গুরুতর আহত হয়েছেন।

 

স্থানীয় সময় বুধবার সকাল ৮টার (জিএমটি ১২:০০) ঠিক আগে জরুরি বার্তা পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। ক্যাশওয়েল কাউন্টির শেরিফ টনি ডারডেন সাংবাদিকদের জানান, এ ঘটনায় জড়িত সবাই প্রাপ্তবয়স্ক এবং তারা সবাই একই পরিবারের সদস্য।

নর্থ ক্যারোলাইনা স্টেট ব্যুরো অব ইনভেস্টিগেশন (এসবিআই) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুলিবিদ্ধ একাধিক ব্যক্তিকে পড়ে থাকতে দেখে। তাদের মধ্যে একজনকে তাৎক্ষণিকভাবে ডিউক ইউনিভার্সিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং বাকিদের ঘটনাস্থলেই মৃত ঘোষণা করা হয়।

তবে নিহত ও আহতদের নাম-পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। শেরিফ কার্যালয় সূত্রে জানা গেছে, এর আগে এই পরিবারের সঙ্গে স্থানীয় শেরিফ দপ্তরের যোগাযোগ বা কোনো ঝামেলা হয়েছিল এমন কোনো রেকর্ড নেই।

 

বর্তমানে এসবিআই-এর অপরাধ তদন্তকারী দল ঘটনাস্থল থেকে তথ্য-প্রমাণ সংগ্রহ করছে এবং প্রত্যক্ষদর্শীদের সাক্ষাৎকার নিচ্ছে। কর্তৃপক্ষ জানিয়েছে, এই ঘটনাটি পুরোপুরি পারিবারিক হওয়ায় সাধারণ জনগণের জন্য নতুন করে কোনো হুমকির আশঙ্কা নেই।

ঘটনার মূল কারণ জানতে তদন্ত অব্যাহত রয়েছে।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন