ভারতে অবৈধ অনুপ্রবেশের দায়ে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৩ বাংলাদেশী আটক


চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা সীমান্ত অত্রিকম করে অবৈধভাবে ভারতে গমণ ও ভারত হতে বাংলাদেশে ফেরত আসার সময় ৩ বাংলাদেশীকে আটক করেছে বিজিবি। রোববার(৪’জুলাই) সাড়ে ১২টার দিকে নারায়নপুর ইউনিয়নের সতেররশিয়া এলাকায় জহুরপুর বিওপির সদস্যরা সীমান্তের ১০ গজ বাংলাদেশের ভেতর থেকে ওই ৩ জনকে আটক করে।
আটকরা হলেন,জেলার শিবগঞ্জ উপজেলার বাউপুর দশরশিয়া গ্রামের মোখলেসুর রহমানের ছেলে রবি(১৯), একই গ্রামের পিন্টুর ছেলে নয়ন(১৯) ও শিবগঞ্জের গমেরচর গ্রামের আবু গাফফারীর ছেলে হাবিবুর রহমান(৩৩)।
চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লে.কর্ণেল সুরুজ মিয়া জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা গরু চরানোর জন্য ভারতে প্রবেশ করেছিল বলে জানিয়েছে। এ ঘটনায় সদর থানায় মামলা দিয়ে আটকদের সোপর্দ করা হয়েছে বলেও জানান অধিনায়ক। ##

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন