জাকির হোসেন পিংকু,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলা সীমান্তে ও গোমস্তাপুর উপজেলায় বিজিবি ও র্যাবের পৃথক দুই অভিযানে ১৪৫ কেজি ভারতীয় পরিশোধিত তামাক গুড়ো ও তামাক পাতা এবং ২৭ হাজার ৩৬০ পিস পাতার বিড়ি জব্দ হয়েছে। অভিযানে গোমস্তাপুরের চকপুস্তম গ্রাম থেকে এনামুল হক (৪৩) নামে একজন আটক হয়েছেন। তিনি ওই গ্রামের সেকেন্দার আলী মোল্লার ছেলে। গত বৃহস্পতিবার(১৭জুন) দিবাগত রাতে অভিযান দু’টি চালানো হয়।
চাঁপাইনবাবগঞ্জ ৫৯ বিজিবি ব্যাটালিয়ন(রহনপুর ব্যাটালিয়ন) অধিনায়ক লে.কর্ণেল আমীর হোসেন মোল্লা জানান,গত বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে ভোলাহাটের বিলভাতিয়া সীমান্তে বাংলাদেশের ২ শত গজ ভেতরে ভাতিয়াবিল নামক স্থানে বিজিবি’র একটি বিশেষ টহল দল অভিযান চালায়। অভিযানে জব্দ হয় বস্তায় ভরা ১৪৫ কেজি ভারতীয় পরিশোধিত তামাক গুড়ো ও তামাক পাতা। তবে এ ঘটনায় কেউ আটক হয় নি।
এদিকে চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্পের ত্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়,গত বৃহস্পতিবার রাত সোয়া ৮টার দিকে গোমস্তাপুরের চকপুস্তম গ্রাম থেকে ২৭ হাজার ৩৬০ পিস ভারতীয় পাতার বিড়িসহ আটক হন এনামুল।
এসব ঘটনায় পৃথক আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে। ##

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন