চাঁদের দক্ষিণ মেরুতে মূল্যবান বরফ ও পানির অনুসন্ধানে চীনের বহুপ্রতীক্ষিত রোবোটিক ‘চ্যাং'ই-৭’ মিশনের উৎক্ষেপণ শেষ মুহূর্তে পিছিয়ে গেছে। নির্ধারিত শর্ত পূরণ না হওয়ায় বেইজিংয়ের নির্ধারিত সময়ে অভিযানটি শুরু করা সম্ভব হয়নি বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম।
চায়না ম্যানড স্পেস ইঞ্জিনিয়ারিং অফিসের তথ্য অনুযায়ী, চলতি সপ্তাহের শুরুতেই মহাকাশযানটির উৎক্ষেপণ হওয়ার কথা ছিল। তবে অভিযানের শতভাগ সাফল্য ও নিরাপত্তার স্বার্থে আপাতত তা স্থগিত রাখা হয়েছে। কবে নাগাদ এটি পুনরায় উৎক্ষেপণ করা হবে তা এখনো নিশ্চিত নয়।
চাঁদের দক্ষিণ মেরুতে প্রচুর হিমায়িত পানি রয়েছে বলে মনে করা হয়।
যা থেকে খাবার পানি, রকেটের জ্বালানি ও অক্সিজেন তৈরি সম্ভব। সেখানে প্রথম মানব বসতি গড়ে তুলতে বর্তমানে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে তীব্র প্রতিযোগিতা চলছে। এ অবস্থায় চীনা মিশনটি পিছিয়ে পড়ায় কিছুটা সুবিধা পেল ওয়াশিংটন।
আমেরিকান প্রতিষ্ঠান ‘অ্যাস্ট্রোবোটিক’ ও জেফ বেজোসের ‘ব্লু অরিজিন’ দক্ষিণ মেরুতে নাসা-র ‘ভাইপার’ রোভার ও ল্যান্ডার পাঠানোর প্রস্তুতি জোরদার করেছে।
Your browser does not support the video tag.
মহাকাশ গবেষকরা বলছেন, কেবল চাঁদে ঘুরে বেড়ানো নয়, বরং এই প্রতিযোগিতার মাধ্যমে দুই দেশ মূলত চাঁদের সম্পদ সরাসরি ব্যবহার করার যুগে পা রাখছে।
জিবি নিউজ24ডেস্ক//
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন