সাতক্ষীরায় করোনা আক্রান্ত হয়ে এক জন ও উপসর্গ নিয়ে চার জনের মৃত্যু, লকডাউনে স্বাস্থ্যবিধি মানছেন না সাধারন মানুষ

সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরায় চলমান লকডাউনের মধ্যে গেলো চব্বিশ ঘন্টায় প্রানঘাতী করোনায় আক্রান্ত হয়ে একজন ও উপসর্গ নিয়ে আরো চার জনের মৃত্যু হয়েছে। 

বিভিন্ন সরকারী ও বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। এর মধ্যে করোনা আক্রান্ত শ্যামনগরের আশুতোষ খুলনায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। 

শুক্রবার (১৮ জুন) দুপুরে সাতক্ষীরা সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়েত বিষয়াট নিশ্চিত করেছেন। 

 সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের (সামেক) তত্ত্বাবধায়ক ডা. কুদরত-ই-খুদা বলেন, এছাড়া ভাইরাসটির উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ৩ জন ও বেসরকারি হাসপাতালে একজন মারা গেছেন। এনিয়ে করোনা আক্রান্ত হয়ে জেলায় মারা গেছেন মোট ৫৬ জন। 

তত্ত্বাবধায়ক ডা. কুদরত-ই-খুদা আরও বলেন, আর ভাইরাসটির উপসর্গ নিয়ে আজ পর্যন্ত মারা গেছেন অন্ততঃ ২৬০ জন। এছাড়া জেলায় গত ২৪ ঘন্টায় ১৮৮ জনের নমুনা পরীক্ষা শেষে ৮৫ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। যা সংক্রমনের হার ৪৫ দশমিক ২১ শতাংশ।  

সাতক্ষীরার পুলিশ সুপার (এসপি) মোহাম্মাদ মোস্তাফিজুর রহমান বলেন, চলমান লকডাউনে শহরের বিভিন্ন পয়েন্টে পুলিশ চেকপোস্ট বসিয়ে চলাচল নিয়ন্ত্রণ করছে। বন্ধ করে দেওয়া হয়েছে খুলনা ও যশোর থেকে সাতক্ষীরায় প্রবেশের পথ।  

এদিকে, সাতক্ষীরা শহরের সুলতানপুর বড় বাজারসহ জেলার বিভিন্ন হাট-বাজার গুলোতে সাধারন মানুষের ভিড় লক্ষনীয়। লকডাউনে জরুরি সেবা প্রতিষ্ঠান খোলা রয়েছে।  তবে, সাধারন মানুষ কিছুতেই মানতে চাচ্ছেননা স্বাস্থ্যবিধি।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন