জাকির হোসেন পিংকু,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ জেলা কলেজ শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির (নজেকশিস) প্রয়াত সদস্যদের নমিনিদের মাঝে আর্থিক অনুদান ও জমাকৃত অর্থের লভ্যাংশের চেক বিতরণ করা হয়েছে। বুধবার (২’সেপ্টেম্বর) নিজ কার্যালয়ে এক অনুষ্ঠানে চেত বিতরণ করেন জেলা প্রশাসক ও সমিতির প্রধান উপদেষ্টা জেলা প্রশাসক এজেডএম নূরুল হক।
সমিতি সভাপতি অধ্যক্ষ ওবাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সমিতি সেক্রেটারী অধ্যক্ষ আতাউর রহমান,শিবগঞ্জ ডিগ্রী কলেজ ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল হান্নান প্রমুখ।
অনুষ্ঠানে প্রয়াত তিনজন সদস্যের নমিনির হাতে ১৪ লক্ষ ৪৭ হাজার টাকার চেক তুলে দেয়া হয়। ##
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন